…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সব শিক্ষার্থীর হাতে নতুন বই দেওয়ার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সব শিক্ষার্থীর হাতে নতুন বই দেওয়ার পরিকল্পনা
ছবি: সংগৃহীত

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সে অনুযায়ী আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে নতুন বই বিতরণের প্রস্তুতি চলছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা জানান, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই ছাপা হচ্ছে।

তিনি জানান, প্রাক-প্রাথমিক স্তরের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বইয়ের ছাপা ও সরবরাহের কাজ শতভাগ শেষ হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বইয়ের বড় অংশ ইতিমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে—প্রাথমিকের ৯৭ শতাংশের বেশি এবং মাধ্যমিকের প্রায় ৯২ শতাংশের বেশি।

চেয়ারম্যানের দেওয়া হিসাব অনুযায়ী, প্রাথমিকের (প্রথম-পঞ্চম শ্রেণি) ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বইয়ের মধ্যে ৯৭ দশমিক ২৮ শতাংশ এবং ইবতেদায়ির ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বইয়ের ৯৪ দশমিক ১২ শতাংশের প্রাক-সরবরাহ পরিদর্শন (পিডিআই) সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, ২৫ নভেম্বর পর্যন্ত মাধ্যমিক স্তরের (ষষ্ঠ-দশম শ্রেণি) ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বইয়ের মধ্যে ৯২ দশমিক ৯৭ শতাংশের পিডিআই ও ৯২ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বইও ছাপা হচ্ছে।

বিতরণের সময়সূচি প্রসঙ্গে ফখরুল মাওলা বলেন, ‘স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষার ফলাফল আগামী ২৪ ডিসেম্বর প্রকাশ করার কথা রয়েছে। এ জন্য আমরা ২৪ থেকে ২৭ ডিসেম্বরের সময়টিকে সামনে রেখে যেকোনো একদিন বই বিতরণের পরিকল্পনা করছি।’ তবে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পর সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এবার পয়লা জানুয়ারির বই উৎসবের ধারা থেকে সরে আসা হচ্ছে। ফখরুল মাওলা বলেন, ‘আগে পয়লা জানুয়ারি বই উৎসবকে কেন্দ্র করে বিপুল পরিমাণ অর্থের অপচয় করা হতো। প্রধানমন্ত্রী তারেক রহমান এমনিতেই যেকোনো অপ্রয়োজনীয় ব্যয় সাশ্রয় নীতি গ্রহণ করেছেন। তাই এবার সে ধারা থেকে বেরিয়ে এসে শুধু বইয়ের মোড়ক উন্মোচন করার ব্যাপারে চিন্তা করা হচ্ছে।’

স্কুলগুলোকে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের হাতে সব বই বিতরণ করার নির্দেশনা দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। তাঁর ভাষায়, সরকার যখন চাইবে, তখনই বই দিতে এনসিটিবি প্রস্তুত রয়েছে।

সময়সূচি অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকের সব বই উপজেলা পর্যায়ে সরবরাহ করা হবে। আর নতুন চারটি বইয়ের ছাপা ও বাঁধাইয়ের কাজ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে; সে লক্ষ্যে কাজ চলমান রয়েছে।

বিগত বছরগুলোর চর্চা বদলানোর কথা তুলে ধরে চেয়ারম্যান বলেন, ‘আগে দেখা যেত কিছু বই ছাপা বা বাঁধাই না হলেও অল্প কিছু বই বা রেপ্লিকা দেখিয়ে উৎসব করা হতো, আর বাকি বই যেত মার্চ বা এপ্রিল মাসে। এবার এমনটা হবে না; শতভাগ প্রস্তুতি ও বই সরবরাহের পরই বিতরণ কার্যক্রম শুরু হবে।’

বইয়ের গুণগত মান সম্পর্কে তিনি বলেন, কাগজের মান, ছাপা, বাঁধাই, চোখের ওপর আলোর প্রতিফলন এবং সহজে ছিঁড়ে না যাওয়ার মতো বিষয়গুলো যাচাই করে বইয়ের মান নিশ্চিত করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবারের বইয়ের গুণগত মান অনেক ভালো হবে বলে তিনি জানান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শতভাগ বই সরবরাহকে এনসিটিবির ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

নতুন বইয়ের বিষয়ে চেয়ারম্যান জানান, প্রাথমিক স্তরে খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক নতুন বই যুক্ত করা হয়েছে, যাতে শিশুরা মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি কাটিয়ে খেলার মাঠে ফেরে এবং স্কুলে আনন্দময় পরিবেশ পায়। পাশাপাশি কারিগরি শিক্ষার বইগুলো ধাপে ধাপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে সম্প্রসারণ করা হবে।

এ ছাড়া ২০২৮ শিক্ষাবর্ষের পরিমার্জিত কারিকুলামের রূপরেখা প্রণয়নে ১২ থেকে ১৪টি দেশের কারিকুলাম বিশ্লেষণ করা হচ্ছে। শিগগিরই নীতিনির্ধারণী পর্যায়ে এ নিয়ে আলোচনা শুরু হবে বলেও জানান তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

পুঠিয়ার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, এক শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন শিক্ষার্থী
শিক্ষা

পুঠিয়ার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, এক শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন শিক্ষার্থী

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে শিক্ষার্থী উপস্থিতির চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হ…

বদরগঞ্জে ফি নিয়েও উপবৃত্তির নিবন্ধন হয়নি, বঞ্চিত আউলিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৫৯ শিক্ষার্থী
শিক্ষা

বদরগঞ্জে ফি নিয়েও উপবৃত্তির নিবন্ধন হয়নি, বঞ্চিত আউলিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৫৯ শিক্ষার্থী

রংপুরের বদরগঞ্জ উপজেলার আউলিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ৫৯ শিক্ষার্থীর কাছ থেকে উপবৃত্তির নিবন্ধনের নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে প্রধান শি…

২০২৭ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট শূন্যে নামানোর লক্ষ্য: উপাচার্য
শিক্ষা

২০২৭ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট শূন্যে নামানোর লক্ষ্য: উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট ২০২৭ সালের মধ্যে শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এ এস …

এমবিবিএস-বিডিএস ভর্তির অনলাইন আবেদন শুরু, শেষ ৩ ডিসেম্বর, পরীক্ষা ১৮ ডিসেম্বর
শিক্ষা

এমবিবিএস-বিডিএস ভর্তির অনলাইন আবেদন শুরু, শেষ ৩ ডিসেম্বর, পরীক্ষা ১৮ ডিসেম্বর

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থে…