…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

২০২৭ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট শূন্যে নামানোর লক্ষ্য: উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
২০২৭ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট শূন্যে নামানোর লক্ষ্য: উপাচার্য
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট ২০২৭ সালের মধ্যে শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, সেশনজট জাদুঘরে চলে যাবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য এ কথা বলেন। আগামী শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনের তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রাজধানীর মিরপুরে ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ড ও উদ্যোগের কথা তুলে ধরেন উপাচার্য। এ সময় লিখিতভাবেও সাংবাদিকদের কাছে তথ্য দেওয়া হয়।

লিখিত তথ্যে বলা হয়, বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার সময় প্রতিটি পর্যায়ে দুই থেকে তিন বছরের বেশি সেশনজট ছিল। ইতিমধ্যে এক বছর সেশনজট কমিয়ে আনা সম্ভব হয়েছে।

সেশনজট কমাতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ, পরীক্ষা ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, মূল্যায়ন প্রক্রিয়া আধুনিক করা ও প্রশাসনিক সমন্বয় জোরদার করা। এসব উদ্যোগের ভিত্তিতেই ২০২৭ সালের মধ্যে সেশনজট শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

পুঠিয়ার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, এক শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন শিক্ষার্থী
শিক্ষা

পুঠিয়ার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, এক শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন শিক্ষার্থী

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে শিক্ষার্থী উপস্থিতির চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হ…

বদরগঞ্জে ফি নিয়েও উপবৃত্তির নিবন্ধন হয়নি, বঞ্চিত আউলিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৫৯ শিক্ষার্থী
শিক্ষা

বদরগঞ্জে ফি নিয়েও উপবৃত্তির নিবন্ধন হয়নি, বঞ্চিত আউলিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৫৯ শিক্ষার্থী

রংপুরের বদরগঞ্জ উপজেলার আউলিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ৫৯ শিক্ষার্থীর কাছ থেকে উপবৃত্তির নিবন্ধনের নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে প্রধান শি…

এমবিবিএস-বিডিএস ভর্তির অনলাইন আবেদন শুরু, শেষ ৩ ডিসেম্বর, পরীক্ষা ১৮ ডিসেম্বর
শিক্ষা

এমবিবিএস-বিডিএস ভর্তির অনলাইন আবেদন শুরু, শেষ ৩ ডিসেম্বর, পরীক্ষা ১৮ ডিসেম্বর

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থে…

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সব শিক্ষার্থীর হাতে নতুন বই দেওয়ার পরিকল্পনা
শিক্ষা

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সব শিক্ষার্থীর হাতে নতুন বই দেওয়ার পরিকল্পনা

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সে অনুযায়ী আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্…