…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

লক্ষ্মীপুরের কমলনগর থানার ওসির বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, সদর দপ্তরের নির্দেশে তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরের কমলনগর থানার ওসির বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, সদর দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলমের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, হয়রানি ও অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এই তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ১৭ নভেম্বর পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন স্বাক্ষরিত একটি চিঠিতে দৈনিক আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের কাটিং লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) বরাবর পাঠানো হয়। চিঠিতে প্রকাশিত সংবাদে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সদর দপ্তরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুরের পুলিশ সুপার বিষয়টি তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মো. মারেফুল করিমকে দায়িত্ব দেন।

বুধবার (২৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে সহকারী পুলিশ সুপার মো. মারেফুল করিম তদন্তের এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ১৫ নভেম্বর দৈনিক আজকের পত্রিকার অনলাইন সংস্করণে ‘কমলনগর থানার ওসির বিরুদ্ধে ফেসবুকে অভিযোগের ঝড়, ঘুষ ও হয়রানির অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, উপজেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. রেদোয়ান হোসেন তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ওসি ফরিদুল আলমের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের অভিযোগ না শোনা, ঘুষ গ্রহণ এবং অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলে পোস্ট দেন। একই ধরনের অভিযোগ তুলে মিজানুর রহমান নামের আরেক ব্যক্তি ফেসবুকে পোস্ট করেন। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।

রেদোয়ানের পোস্টের মন্তব্যের ঘরে নাজমা নামের একজন অভিযোগ করেন, ওসি মানুষের অভিযোগ না শুনে নিজের বক্তব্য শোনান এবং অপরাধীদের বিষয়ে কথা বলার সময় তাঁদের পক্ষ নেন। একই মন্তব্যে তিনি ঘুষ গ্রহণের অভিযোগও তোলেন।

এ ছাড়া নূর উদ্দিন নামের একজন অভিযোগ করেন, মোবাইল ফোন হারানোর ঘটনায় থানায় গেলে ওসি তাঁর কথা না শুনে নিজের বক্তব্য শোনান। হারুন নামের আরেক ব্যক্তি দাবি করেন, কম টাকা দেওয়ার কারণে তাঁর বোনের মামলা নেওয়া হয়নি।

স্বেচ্ছাসেবক দলের কর্মী মাহফুজের অভিযোগ, দুই থেকে তিন মাস আগে একটি মিথ্যা ডাকাতি মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। অন্যদিকে আব্দুর রহিম নামের একজন মন্তব্য করেন, থানায় অভিযোগ করতে গেলে ওসির জন্য এক হাজার টাকা বাধ্যতামূলক নেওয়া হয় বলে তাঁর দাবি।

এর আগে চলতি বছরের ২২ এপ্রিল উপজেলার মুন্সিরহাট এলাকায় তথ্য উদ্‌ঘাটনে সহায়তা করায় এক নিরপরাধ ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছিল ওসি ফরিদুল আলমের বিরুদ্ধে। এ ঘটনায় তখন জাতীয় ও স্থানীয় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

তদন্তের বিষয়ে তদন্ত কর্মকর্তা মো. মারেফুল করিম বলেছেন, ‘পুলিশ হেডকোয়ার্টার্স থেকে লক্ষ্মীপুরের পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার আমাকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। তদন্ত চলছে। ইতিমধ্যে বেশ কয়েকজন ভুক্তভোগীর জবানবন্দি নেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পুলিশ হেডকোয়ার্টার্সে পাঠানো হবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইলেন অ্যাটর্নি জেনারেল, বললেন অপরাধ সমুদ্রসমান
আইন ও অপরাধ

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইলেন অ্যাটর্নি জেনারেল, বললেন অপরাধ সমুদ্রসমান

আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়েছেন অ্য…

শেরপুরের ঝিনাইগাতীতে ইউনিয়ন ভূমি অফিসে আগুন, পুড়ে গেছে অধিকাংশ নথি
আইন ও অপরাধ

শেরপুরের ঝিনাইগাতীতে ইউনিয়ন ভূমি অফিসে আগুন, পুড়ে গেছে অধিকাংশ নথি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভবনের একাংশ, আসবাবপত্র ও অধিকাংশ নথিপত্র পুড়ে গেছে। গতকাল বুধবার …

খুলনায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৭৩, উদ্ধার ৭৫টি ইয়াবা
আইন ও অপরাধ

খুলনায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৭৩, উদ্ধার ৭৫টি ইয়াবা

খুলনা মহানগর ও জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ৭৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন মামলা ও অপরাধে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৭৫টি…

রংপুরে একই পরিবারের চার খুন: চুরি করতে গিয়ে দেখে ফেলায় হত্যা, অভিযোগপত্রে পুলিশ
আইন ও অপরাধ

রংপুরে একই পরিবারের চার খুন: চুরি করতে গিয়ে দেখে ফেলায় হত্যা, অভিযোগপত্রে পুলিশ

রংপুর মহানগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার পেছনে ছিল চুরির পরিকল্পনা। বাড়িতে টাকা ও স্বর্ণালং…