গত বছর সঙ্গী বা পরিবারের হাতে ইচ্ছাকৃতভাবে খুন ৪৭ হাজার নারী ও মেয়ে: জাতিসংঘ
গত বছর বিশ্বজুড়ে প্রায় ৪৭ হাজার নারী ও মেয়েকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছেন তাঁদের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের কোনো সদস্য। জাতিসংঘের তথ্যে এই চিত্র উঠে এসেছে।
তথ্যটি এসেছে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় (ইউএনওডিসি) এবং ইউএন উইমেনের পরিসংখ্যান থেকে।
নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে মঙ্গলবার প্রকাশিত ২০২৬ সালের ফেমিসাইড ব্রিফে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়। লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ডের বিশ্বব্যাপী মাত্রা তুলে ধরতেই এই সংক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এই আন্তর্জাতিক দিবসটি পালন উপলক্ষে বিশ্বের বিভিন্ন জায়গায় সমাবেশ করেছেন নারীরা।
৪৭ হাজারের এই সংখ্যা ২০২৪ সালের আনুমানিক ৫০ হাজার ভুক্তভোগীর তুলনায় কম। তবে জাতিসংঘ বলেছে, এই পরিবর্তন মূলত দেশভিত্তিক তথ্যের উন্নতির প্রতিফলন — ফেমিসাইড বা নারী হত্যা প্রকৃতপক্ষে কমে যাওয়ার প্রমাণ নয়।
কোনো অঞ্চলই এই হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি; বিশ্বের সব জায়গাতেই এমন হত্যাকাণ্ড নথিভুক্ত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।
জাতিসংঘ আরও পেয়েছে, বিশ্বজুড়ে সামগ্রিক হত্যার হার কমলেও ফেমিসাইডের হার কমেছে তার চেয়ে ধীর গতিতে।


