…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

রংপুরে তিন দিনের জেলা ইজতেমা শুরু, শনিবার আখেরি মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
রংপুরে তিন দিনের জেলা ইজতেমা শুরু, শনিবার আখেরি মোনাজাত
ছবি: সংগৃহীত

রংপুরে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এতে রংপুরসহ আশপাশের বিভিন্ন জেলা এবং বিদেশ থেকে আসা মুসল্লিরা অংশ নিয়েছেন। আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতেমা।

নগরীর তাজহাট এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের তাওহীদ হাউজিং এবং দর্শনা মোড় থেকে সূত্রাপুর-আক্কেলপুর এলাকাজুড়ে ইজতেমার আয়োজন করা হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, তিন দিনের এই সমাবেশে লাখো মুসল্লির সমাগম হবে। এতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সুদানসহ বিভিন্ন দেশ থেকে আসা তাবলিগ জামাতের সদস্যরাও অংশ নিচ্ছেন।

ইজতেমায় প্রতিদিন ধর্মীয় বয়ান, কোরআন-হাদিসের আলোচনা, তালিম, নামাজ ও জিকির-আজকার অনুষ্ঠিত হচ্ছে। শনিবার দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশ্বশান্তি কামনায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

ইজতেমায় অংশ নিতে তারাগঞ্জ থেকে আসা মুসল্লি নুর হোসেন বলেন, নিজের ঈমান ও আমলকে মজবুত করার উদ্দেশ্যেই তিনি ইজতেমায় এসেছেন। পাশাপাশি মুসলিম উম্মাহর মধ্যে বিদ্যমান বিভেদ দূর হয়ে ঐক্য প্রতিষ্ঠিত হবে বলে তিনি প্রত্যাশা করেন।

গঙ্গাচড়া থেকে আসা মুসল্লি আব্দুর রহিম বলেন, ইজতেমার মাধ্যমে সবাই যেন হেদায়েত লাভ করেন এবং দ্বীনি শিক্ষা অর্জনের জন্য আল্লাহর পথে বের হতে পারেন, সেই কামনা করেন তিনি।

আয়োজক কমিটির দায়িত্বশীল মাহমুদুল আমিন জানান, ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বিদেশি জামাতের সদস্যদের থাকা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সংগঠক শামীমুজ্জামান শামীম বলেন, ইজতেমা মাঠ আলোকিত রাখতে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি শতাধিক জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিদের ওজু ও গোসলের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয়েছে, একসঙ্গে প্রায় তিন থেকে চার হাজার মুসল্লি ওজু করতে পারবেন।

মুসল্লিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে অর্ধশতাধিক মেডিকেল টিম।

ইজতেমাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

কার্যাদেশের আট মাস পেরিয়েও শুরু হয়নি বদরগঞ্জের পাঁচ কিলোমিটার সড়ক পাকাকরণ, দুর্ভোগে হাজারো মানুষ
জাতীয়

কার্যাদেশের আট মাস পেরিয়েও শুরু হয়নি বদরগঞ্জের পাঁচ কিলোমিটার সড়ক পাকাকরণ, দুর্ভোগে হাজারো মানুষ

রংপুরের বদরগঞ্জ উপজেলার মোস্তফাপুর ঘাট থেকে কালীঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ কার্যাদেশ দেওয়ার আট মাস পেরিয়ে গেলেও শুরু হয়নি। ফলে ও…

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন চীফ হুইপ নূরুল ইসলাম মনি, সংসদীয় জবাবদিহির অভিজ্ঞতা নিয়ে এলেন প্রতিনিধিদল
জাতীয়

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন চীফ হুইপ নূরুল ইসলাম মনি, সংসদীয় জবাবদিহির অভিজ্ঞতা নিয়ে এলেন প্রতিনিধিদল

যুক্তরাজ্য সফর শেষে আজ বৃহস্পতিবার ভোরে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। এই সফরে সরকারের জবাবদিহি নিশ্চিতে ব্রিটিশ পার্লা…

জাতীয়

মজুরি বাড়িয়েও থামেনি অসন্তোষ: গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ও ৩৫টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

মজুরি বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের পরও শ্রমিক অসন্তোষ থামেনি গাজীপুরে। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ২৭ দিন ধরে চলা আন্দোলনের মধ্যে বৃহস্পত…

যশোরের শ্যামকুড়ে জন্মনিবন্ধন সংশোধনে ২০-৩০ গুণ বেশি ফি নেওয়ার অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে, কারণ দর্শানোর নোটিশ
জাতীয়

যশোরের শ্যামকুড়ে জন্মনিবন্ধন সংশোধনে ২০-৩০ গুণ বেশি ফি নেওয়ার অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে, কারণ দর্শানোর নোটিশ

যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল কান্তির বিরুদ্ধে জন্মনিবন্ধনের ভুল সংশোধনের নামে সরকারি ফির বাইরে ২০ থেকে ৩০ গুণ বেশি টা…