…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

শেখ হাসিনা তাঁর ইচ্ছেমতো নয়, আইন অনুযায়ী দেশে ফিরবেন: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আদালতের দেওয়া ‘রং হেডেড’ (অবিবেচক) উপাধি পাওয়া শেখ হাসিনা কী বলছেন, তা নিয়ে সরকারের কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন গণহত্যাকারী বাংলাদেশের আইন অনুযায়ী দেশে ফেরত আসবে, তাঁর ইচ্ছেমতো নয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের বেতন-ভাতা ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নতুন ওয়েজবোর্ড নিয়ে কাজ করছে। গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো নতুন ওয়েজবোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করলে নারী-পুরুষ নির্বিশেষে সব সংবাদকর্মীর জন্য ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, গণমাধ্যমের মালিকপক্ষকে ওয়েজবোর্ডের বিধান অনুসরণ করতে হবে। শুধু ওয়েজবোর্ড প্রণয়ন করলেই হবে না, এর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় এ বিষয়টি গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

নারী সাংবাদিকদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তাঁদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও কর্মক্ষেত্রে সুযোগ সম্প্রসারণে সরকার উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে। নারী সাংবাদিকদের পেশাগত অগ্রগতি ও ক্ষমতায়নে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে এবং বিএনপি সরকারের নারী সাংবাদিকদের অবহেলা করার কোনো মানসিকতা নেই। বরং নারীরা যাতে পেশাগত ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারেন, সে জন্য সহযোগিতা বাড়ানোর বিষয়ে সরকারের নির্দেশনা রয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বর্তমানে নারীরা দায়িত্ব পালন করছেন। তথ্য মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন প্রতিষ্ঠানের মহাপরিচালকসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নারীদের উপস্থিতি রয়েছে। তাই নারী হওয়ার কারণে কাউকে চাকরি বা পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়, এমন ধারণার সঙ্গে তিনি একমত নন; যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই নিয়োগ ও পদোন্নতি হওয়া উচিত।

নারীদের শিক্ষাগত সাফল্যের উদাহরণ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন পরীক্ষার ফলাফলে মেয়েরা ভালো করছে এবং অনেক ক্ষেত্রে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে। ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের পরীক্ষাসহ বিভিন্ন শিক্ষাগত মূল্যায়নেও নারীদের ভালো ফলাফল দেখা যাচ্ছে। ফলে নারী সাংবাদিকদের অবহেলা করার কোনো কারণ নেই; বরং তাঁদের দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে গণমাধ্যমে আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি করতে হবে।

উইমেন্স জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে সভায় একটি অফিস ও এককালীন আর্থিক সহায়তার দাবি জানানো হয়। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেই এ ধরনের দাবি রয়েছে। তবে নারী সাংবাদিকদের জন্য প্রেস ক্লাবে নির্দিষ্ট জায়গা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং পৃথক টয়লেটের ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করা যেতে পারে। এ জন্য ফোরামকে যথাযথভাবে আবেদন করার পরামর্শ দেন তিনি এবং আবেদন করা হলে সহযোগিতার চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন।

নারী সাংবাদিকদের প্রশিক্ষণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি প্রয়োজন। নারী সাংবাদিকদের জন্য আলাদা প্রশিক্ষণ বা এক মাস বা দুই মাসের স্বল্পমেয়াদি কোর্স চালু করা যায় কি না, সরকার তা বিবেচনা করবে। তিনি বলেন, শুধু প্রশিক্ষণের সুযোগ দিলেই হবে না, প্রচলিত প্রশিক্ষণ কর্মসূচিতেও তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, অন্তত সমমানের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের সুযোগ দিতে হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

‘ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীতই আসবে’: শেখ হাসিনার ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাজনীতি

‘ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীতই আসবে’: শেখ হাসিনার ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ভারতে অবস্থানরত কার…

রাজনীতি

জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার, সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দেশের সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার …

রাজনীতি

পার্শ্ববর্তী দেশের উসকানিতে ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: রিজভী

পার্শ্ববর্তী একটি দেশের উসকানিতে ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।…

রাজনীতি

আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে: তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, …