…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

‘বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকাবেন না’: ঝিনাইদহে আইনমন্ত্রী আসাদুজ্জামানের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
‘বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকাবেন না’: ঝিনাইদহে আইনমন্ত্রী আসাদুজ্জামানের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকানোর দুঃসাহস দেখাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকির জবাবে তিনি এ মন্তব্য করেন।

আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না উচ্চবিদ্যালয় মাঠে ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে ২৭ শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মরণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, দেশে ফিরতে হলে তাঁকে আইনি কাঠামোর মধ্য দিয়েই ফিরতে হবে। দেশের মানুষ অতন্দ্র প্রহরীর মতো সব অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত রয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, ক্ষমতার লোভে অগ্নিসন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। গোপালগঞ্জের সাধারণ মানুষ জ্বালাও-পোড়াও পছন্দ করেন না। সেখানে পলাতক ফ্যাসিবাদের সন্ত্রাসীরা সাধারণ মানুষকে জিম্মি করে অপতৎপরতা চালাচ্ছে। সরকার সব ধরনের অপরাধের বিষয় আমলে নিচ্ছে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান বলেন, সরকার যখন দেশ গঠনের চেষ্টা করছে, তখন ফ্যাসিবাদী শক্তি দেশের গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংসের পাশাপাশি স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেন, প্রধানমন্ত্রী যখন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, তখন ২০২৪ সালের পরাজিত শক্তি দেশের বাইরে থেকে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এর আগে সকালে শৈলকুপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের মূল চরিত্র। দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই তা প্রমাণিত হয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মুসলিম উত্তরাধিকার আইন সংশোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উত্তরাধিকার আইন সংশোধন করা হবে না। কোরআনের বিধান অনুযায়ী বর্তমানে যেভাবে উত্তরাধিকার আইন প্রচলিত রয়েছে, সেভাবেই তা চলবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

রোহিঙ্গা সংকটে জাতীয় ঐকমত্য ও সংসদে বিশেষ অধিবেশনের দাবি, প্রেসক্লাবে এবি পার্টির আলোচনা
জাতীয়

রোহিঙ্গা সংকটে জাতীয় ঐকমত্য ও সংসদে বিশেষ অধিবেশনের দাবি, প্রেসক্লাবে এবি পার্টির আলোচনা

রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐকমত্য গড়ে তোলা এবং আন্তর্জাতিক আদালতের রায়কে কাজে লাগাতে জাতীয় সংসদে বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন বক্তারা। …

রংপুরে তিন দিনের জেলা ইজতেমা শুরু, শনিবার আখেরি মোনাজাত
জাতীয়

রংপুরে তিন দিনের জেলা ইজতেমা শুরু, শনিবার আখেরি মোনাজাত

রংপুরে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।…

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন চীফ হুইপ নূরুল ইসলাম মনি, সংসদীয় জবাবদিহির অভিজ্ঞতা নিয়ে এলেন প্রতিনিধিদল
জাতীয়

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন চীফ হুইপ নূরুল ইসলাম মনি, সংসদীয় জবাবদিহির অভিজ্ঞতা নিয়ে এলেন প্রতিনিধিদল

যুক্তরাজ্য সফর শেষে আজ বৃহস্পতিবার ভোরে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। এই সফরে সরকারের জবাবদিহি নিশ্চিতে ব্রিটিশ পার্লা…

জাতীয়

মজুরি বাড়িয়েও থামেনি অসন্তোষ: গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ও ৩৫টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

মজুরি বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের পরও শ্রমিক অসন্তোষ থামেনি গাজীপুরে। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ২৭ দিন ধরে চলা আন্দোলনের মধ্যে বৃহস্পত…