…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

রাজশাহীতে বিএমডিএর ৮৭তম বোর্ড সভা, বরেন্দ্রর কৃষি উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকের জীবনমান উন্নয়নে চলমান কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৮৭তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহীতে বিএমডিএর বোর্ড কক্ষে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরের প্রতিনিধিসহ পরিচালনা বোর্ডের সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উপকরণ) মো. জসিম উদ্দিন, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং রাজশাহী জেলা প্রশাসকের প্রতিনিধি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. নজরুল ইসলাম।

এ ছাড়া রাজশাহী ও দিনাজপুরের পুলিশ সুপারের প্রতিনিধিরা এবং বোর্ড সদস্য ফাজুরুল্লাহ, মো. শফিকুল আলম ও মাসউদা আফরোজ হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও জ্যেষ্ঠতম কর্মকর্তা মো. নাজিরুল ইসলাম এবং নির্বাহী পরিচালক ও বোর্ডের সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম খান।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএমডিএ জামে মসজিদের পেশ ইমাম এস এম রফিকুল ইসলাম।

সভায় বরেন্দ্র অঞ্চলের উন্নয়নকে সরকারের বিশেষ অগ্রাধিকার দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বলে সভায় উল্লেখ করা হয়। প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে বিএমডিএর চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় পরিচালনা পর্ষদের সদস্যরা বিএমডিএর নেতৃত্ব ও চলমান কার্যক্রমের প্রতি আস্থা প্রকাশ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারিত হলে উত্তরবঙ্গের কৃষি ও কৃষকদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সভায় বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সংশ্লিষ্ট বিষয়ে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির সমাপনী বক্তব্যে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন সভায় অংশগ্রহণের জন্য সব বোর্ড সদস্যকে ধন্যবাদ জানান। পরে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে দিনমজুর আব্দুল ওয়াহাবের মৃত্যু
কৃষি

চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে দিনমজুর আব্দুল ওয়াহাবের মৃত্যু

পাবনার চাটমোহর উপজেলায় ধান মাড়াইয়ের সময় শ্যালো ইঞ্জিনচালিত মেশিনের ফিতায় গলার গামছা পেঁচিয়ে আব্দুল ওয়াহাব নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ …

পদ্মার ভাঙনে অস্তিত্বসংকটে শরীয়তপুরের সুরেশ্বর মাছবাজার, ঝুঁকিতে ১ হাজার ৪০৩ কোটি টাকার বাঁধ
কৃষি

পদ্মার ভাঙনে অস্তিত্বসংকটে শরীয়তপুরের সুরেশ্বর মাছবাজার, ঝুঁকিতে ১ হাজার ৪০৩ কোটি টাকার বাঁধ

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে অস্তিত্বসংকটে পড়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী সুরেশ্বর মাছবাজার, মাছঘাট ও লঞ্চঘাট। একই সঙ্গে ঝুঁকির মুখে পড়েছে…

খাল-বিল থেকে হারিয়ে যাচ্ছে দারকিনা: কৃত্রিম প্রজননে মিলছে নতুন আশা
কৃষি

খাল-বিল থেকে হারিয়ে যাচ্ছে দারকিনা: কৃত্রিম প্রজননে মিলছে নতুন আশা

একসময় বাংলাদেশের খাল-বিল, পুকুর-ডোবা, নদী-নালা ও ধানখেতে জমে থাকা পানিতে দারকিনা মাছ দেখা যেত। ছোট্ট, সরু শরীরের এই মাছটির গায়ে কালচে দাগ আছে। খেতে …

কৃষি

শেরেবাংলা নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৩ জন পাচ্ছেন জাতীয় পদক

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা …