…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের মামলায় সাবেক এমপি আনারের মেয়ে ডরিন তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের মামলায় সাবেক এমপি আনারের মেয়ে ডরিন তিন দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার একটি আদালতের নির্দেশে তাঁকে রিমান্ডে নেওয়া হয়।

বিকেলে তাঁকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন নাফিজ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে ডিবি। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।

মামলার এজাহার থেকে দেখা যায়, গত ৯ নভেম্বর রাতে যাত্রাবাড়ী থানা-পুলিশের একটি টহল দল যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালনকালে খবর পায়, যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে পাকা রাস্তার ওপর অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা নৈরাজ্য ও ত্রাস সৃষ্টি এবং জনসাধারণের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং ঘটনার সত্যতা পায়। পরে ঘটনাস্থল থেকে লাল টেপ জড়ানো কৌটার মুখের পোড়া অংশবিশেষ, কৌটার অংশবিশেষ, একটি ছোট টিনের টুকরা, ১২টি তারকাঁটা এবং একটি ছোট কাচের টুকরা জব্দ করা হয়। এ ঘটনায় পরদিন ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশ।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার আসামি ডরিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির নিষিদ্ধ ঘোষিত অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক। মামলার আসামিদের সঙ্গে পরস্পর যোগসাজশে তিনি দেশের সার্বভৌমত্বে আঘাত, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্ন ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে সক্রিয়ভাবে দেশবিরোধী কার্যকলাপে অংশ নিয়েছেন বলে আবেদনে বলা হয়।

আবেদনে আরও বলা হয়, ঘটনার সঙ্গে তাঁর জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন। অজ্ঞাতনামা পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার ও মামলার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে ডরিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে ভারতের কলকাতায় গিয়ে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ হন। এর কিছুদিন পর তাঁর খণ্ডিত মরদেহ পাওয়া যায়। আনারের হত্যার ঘটনার পর আলোচনায় আসেন তাঁর মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন ডরিন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

ডেমরায় চালক হারুনকে অপহরণের পর ট্রলি ব্যাগে মরদেহ: ছয় বছর পর তিন আসামির যাবজ্জীবন

রাজধানীর ডেমরায় মাইক্রোবাসচালক হারুনর রশিদ হাওলাদারকে অপহরণের পর হত্যা করে মরদেহ ট্রলি ব্যাগে রাখার ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদ…

বগুড়ার শেরপুরে ভ্যানে অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
আইন ও অপরাধ

বগুড়ার শেরপুরে ভ্যানে অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় করা নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। …

ছাত্রদল নেতা জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার মামলায় গাজীপুর থেকে গ্রেপ্তার এসপি আবুল কালাম আজাদ
আইন ও অপরাধ

ছাত্রদল নেতা জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার মামলায় গাজীপুর থেকে গ্রেপ্তার এসপি আবুল কালাম আজাদ

খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল…

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ কয়েকজন আহত, মহাসড়ক অবরোধ
আইন ও অপরাধ

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ কয়েকজন আহত, মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কা…