…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

শেখ হাসিনার নির্দেশেই দেশে ফের রক্তাক্ত পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: নয়াপল্টনে রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিদেশে অবস্থান করেও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি ও রক্তপাতের মানসিকতা থেকে সরে আসেননি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, শেখ হাসিনার নির্দেশেই দেশে আবার রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি ও নাশকতা চালানোর চেষ্টা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, কৃত্রিম সংকট তৈরি করে দেশের চলমান গণতান্ত্রিক স্থিতিশীলতা নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশনায় ফ্যাসিবাদের অবশিষ্টাংশরা দেশে ধারাবাহিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বিমা ও হাসপাতালে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে।

এসব সহিংসতায় বিএনপির তিনজন গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। নিহতদের মধ্যে কৃষক দলের দুজন এবং ভাঙ্গার একজন নেতা রয়েছেন বলে জানান রিজভী।

বর্তমান সরকারের ভূমিকার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের গুম-খুনের সংস্কৃতি থেকে বেরিয়ে দেশ গণতান্ত্রিক কাঠামো ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এত সহিংসতা ও উসকানির পরও সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ বা নির্মমতার পথে না গিয়ে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিচ্ছে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে, যা দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

রিজভী আরও বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে অংশ নিয়েও সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস জুলাই আন্দোলনের প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের কথা বলেছেন। এতে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের অবস্থান আরও প্রশ্নের মুখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

ভারতের এক মন্ত্রীর ‘১৬ ডিসেম্বর ঢাকা দখল’ সংক্রান্ত কথিত বক্তব্যেরও তীব্র নিন্দা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি বলেন, লাখো মানুষের আত্মদান এবং দুই লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও বাইরের কারও হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

বিজয়ের মাস উদ্যাপনের কর্মসূচি সম্পর্কে রিজভী জানান, আগামী ১ ডিসেম্বর থেকে মাসব্যাপী ‘বিজয়ের মাস’ উদ্যাপন শুরু করবে বিএনপি। এ উপলক্ষে বড় সমাবেশের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। ওই সমাবেশে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, শ্রমিক দলের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং সদস্য সচিব এসএম জাহাঙ্গীরসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আদালতের নির্দেশনায় নির্ধারিত হবে: নয়াপল্টনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
রাজনীতি

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আদালতের নির্দেশনায় নির্ধারিত হবে: নয়াপল্টনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আদালতের নির্দেশনা ও আইনের বিধান অনুসারে নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহ…

‘ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীতই আসবে’: শেখ হাসিনার ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাজনীতি

‘ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীতই আসবে’: শেখ হাসিনার ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ভারতে অবস্থানরত কার…

রাজনীতি

শেখ হাসিনা তাঁর ইচ্ছেমতো নয়, আইন অনুযায়ী দেশে ফিরবেন: তথ্য প্রতিমন্ত্রী

আদালতের দেওয়া ‘রং হেডেড’ (অবিবেচক) উপাধি পাওয়া শেখ হাসিনা কী বলছেন, তা নিয়ে সরকারের কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্…

রাজনীতি

জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার, সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দেশের সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার …