…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ত্রিশালে পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ইউটিউবে, অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
ত্রিশালে পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ইউটিউবে, অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল বালিকা উচ্চবিদ্যালয়ে পরীক্ষার আগের রাতে ইউটিউবে প্রশ্নপত্র প্রকাশের ঘটনা ঘটেছে। প্রশ্নের সঙ্গে সমাধানও প্রকাশ করা হয়েছিল।

বৃহস্পতিবার অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তা স্থগিত করা হয়। নির্ধারিত পরীক্ষার প্রশ্নের সঙ্গে ইউটিউবে প্রকাশিত প্রশ্নের মিল পাওয়া গেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯ নভেম্বর থেকে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টায় অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বুধবার রাতে ‘আবির মেন্টর’ নামের একটি ইউটিউব চ্যানেলে ওই পরীক্ষার প্রশ্নপত্রের ভিডিও আপলোড করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, চ্যানেলটিতে বৃহস্পতিবারের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্নপত্র ও নৈর্ব্যক্তিক প্রশ্ন বুধবার রাতেই সমাধানসহ প্রকাশ করা হয়েছিল। শুধু এই পরীক্ষার প্রশ্নই নয়, এর আগের চারটি পরীক্ষার প্রশ্নপত্রও পরীক্ষার আগের রাতে সমাধানসহ প্রকাশ করা হয়েছিল চ্যানেলটিতে। এভাবে চারটি পরীক্ষা হওয়ার পর পঞ্চম পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ধরা পড়ে।

বিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ১৯ নভেম্বর গণিত পরীক্ষার মধ্য দিয়ে বার্ষিক পরীক্ষা শুরু হয়। এরপর ২২ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ২৩ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র এবং ২৪ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রশ্নের মিল থাকার বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ইউটিউবে পাওয়া গেছে—এমন তথ্য জানার পর প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছিল, প্রকাশিত প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া গেলে যেন পরীক্ষা স্থগিত রাখা হয়। একই সঙ্গে নতুন প্রশ্নপত্র তৈরি করে পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে পরীক্ষা স্থগিতের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ হাসনাত জাহান খান বলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটি তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা স্থগিত করেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর নতুন করে প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়ার মতো পর্যাপ্ত সময় হাতে ছিল না।

মফিজুল ইসলাম আরও বলেন, এর আগে অনুষ্ঠিত চারটি পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। তদন্তে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া গেলে সেসব পরীক্ষাও নতুন করে নেওয়ার ব্যবস্থা করা হবে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকেরা। তাঁরা বলছেন, প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরীক্ষার আগেই প্রশ্ন কীভাবে ইউটিউবে প্রকাশ পেল, তা নিয়ে প্রশ্ন তুলে তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

পুঠিয়ার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে শ্রেণিকক্ষে কম উপস্থিতি দেখে অসন্তোষ শিক্ষামন্ত্রীর
শিক্ষা

পুঠিয়ার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে শ্রেণিকক্ষে কম উপস্থিতি দেখে অসন্তোষ শিক্ষামন্ত্রীর

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক।…

উত্তরা ইউনিভার্সিটিতে শুরু হলো ১৬ দিনের ভর্তি মেলা, মিলবে সর্বোচ্চ শতভাগ বৃত্তি
শিক্ষা

উত্তরা ইউনিভার্সিটিতে শুরু হলো ১৬ দিনের ভর্তি মেলা, মিলবে সর্বোচ্চ শতভাগ বৃত্তি

শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, বিভিন্ন অনুষদের শিক্ষক, উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা দিতে ‘ফিউচার ইজ …

শিক্ষা

প্রাথমিকে মিড ডে মিল চালু ও শিক্ষামূলক কাজে যুক্ত করার সুপারিশ সংসদীয় কমিটির

প্রাথমিকের শিক্ষার্থীদের শিক্ষামূলক বিভিন্ন কাজে যুক্ত করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। শিশু-কিশোর …

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত, জানুয়ারিতে পাঁচ ইউনিটের পরীক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে অন…