পুঠিয়ার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে শ্রেণিকক্ষে কম উপস্থিতি দেখে অসন্তোষ শিক্ষামন্ত্রীর

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক।
পরিদর্শনকালে তিনি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক পাননি।
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছেন।
কম উপস্থিতির বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।




