কাল সন্ধ্যায় জামায়াত আমিরের বাসায় পাঁচ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নেতাদের মতবিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
জামায়াত জানিয়েছে, আগামীকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমোরো’ শিরোনামের এই কর্মসূচি শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত চলবে বলে জানিয়েছে দলটি।
গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে জামায়াত জানায়, তরুণ নেতৃত্ব, ছাত্রসমাজের ভাবনা, আগামীর বাংলাদেশ বিনির্মাণ এবং ভবিষ্যৎ রাজনীতি নিয়ে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসু—এই পাঁচ ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন জামায়াত আমির।


