…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ডিসেম্বর ঘিরে সারা দেশে বাড়তি সতর্কতা, চার পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার, রাকিবুল কারাগারে

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ঘিরে সারা দেশে বাড়তি সতর্কতা, চার পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার, রাকিবুল কারাগারে
ছবি: সংগৃহীত

ডিসেম্বর মাসে কোনো ধরনের নাশকতা যেন না হয়, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনা পর্যন্ত বাড়তি নজরদারির পাশাপাশি পুলিশের ভেতরেও সন্দেহভাজন সদস্যদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছে। এরই মধ্যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা।

গ্রেপ্তার ও আটক কর্মকর্তারা হলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান, পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান। তাঁদের মধ্যে দুজন পুলিশ সুপার ও দুজন অতিরিক্ত পুলিশ সুপার।

এদিকে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দলটির কর্মী মকবুল হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের সাবেক এডিসি মো. রাকিবুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র জানান, ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না; এ ধরনের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

কামারুম মুনিরা বলেন, শুধু বাইরের হুমকি নয়, বাহিনীর ভেতরে সন্দেহভাজন সদস্যদের কর্মকাণ্ডও পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ডিসেম্বরজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠপর্যায়ের সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার বিবরণে জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গত ১৪ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গত ২৪ নভেম্বর গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এরপর গত বুধবার আরও দুই পুলিশ কর্মকর্তাকে আটক করে ডিবি। তাঁরা হলেন ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এবং ৩৩তম বিসিএসের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান।

আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত। তাঁকে গাজীপুর থেকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তার রিকুইজিশন ছিল। খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়। তাঁকে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও মকবুল হত্যা মামলায় আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ডেমরায় মাইক্রোবাসচালক হারুনুর রশিদকে অপহরণের পর হত্যা: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
আইন ও অপরাধ

ডেমরায় মাইক্রোবাসচালক হারুনুর রশিদকে অপহরণের পর হত্যা: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজধানীর ডেমরায় মাইক্রোবাসচালক হারুনুর রশিদ হাওলাদারকে অপহরণের পর হত্যার মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হ…

পল্লবীতে পার্ক করা মধুমতি পরিবহনের বাসে আগুন, পুড়ল ১০টি আসন
আইন ও অপরাধ

পল্লবীতে পার্ক করা মধুমতি পরিবহনের বাসে আগুন, পুড়ল ১০টি আসন

রাজধানীর পল্লবীতে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।…

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন
আইন ও অপরাধ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন

রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ ব…

টিকটকে প্রেমের ফাঁদে তিন মাসে অন্তত ১৫ নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে
আইন ও অপরাধ

টিকটকে প্রেমের ফাঁদে তিন মাসে অন্তত ১৫ নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে

টিকটকে পরিচয়ের পর মানিকগঞ্জের এক স্কুলছাত্রীকে ঢাকায় এনে আটকে রেখে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চীনা নাগরিক চেন ইয়ংয়ের (৪১) বিষয়ে আরও তথ্য পেয়েছে প…