…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পল্লবীতে পার্ক করা মধুমতি পরিবহনের বাসে আগুন, পুড়ল ১০টি আসন

নিজস্ব প্রতিবেদক
পল্লবীতে পার্ক করা মধুমতি পরিবহনের বাসে আগুন, পুড়ল ১০টি আসন
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে মিরপুর ১১ নম্বর এলাকার ৯ নম্বর সড়কে বাসটিতে আগুন দেওয়া হয়। মিল্লাত ক্যাম্প-সংলগ্ন সড়কে বিভিন্ন পরিবহনের বাস দাঁড় করিয়ে রাখা হয়; আগুন দেওয়া বাসটিও সেখানে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্বৃত্তরা যে গাড়িতে আগুন দিয়েছে, সেটি পার্ক করা ছিল। আগুনে বাসটির ১০টি আসন পুড়ে গেছে।

কে বা কারা আগুন দিয়েছে, তা খুঁজে বের করতে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ডেমরায় মাইক্রোবাসচালক হারুনুর রশিদকে অপহরণের পর হত্যা: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
আইন ও অপরাধ

ডেমরায় মাইক্রোবাসচালক হারুনুর রশিদকে অপহরণের পর হত্যা: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজধানীর ডেমরায় মাইক্রোবাসচালক হারুনুর রশিদ হাওলাদারকে অপহরণের পর হত্যার মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হ…

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন
আইন ও অপরাধ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন

রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ ব…

টিকটকে প্রেমের ফাঁদে তিন মাসে অন্তত ১৫ নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে
আইন ও অপরাধ

টিকটকে প্রেমের ফাঁদে তিন মাসে অন্তত ১৫ নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে

টিকটকে পরিচয়ের পর মানিকগঞ্জের এক স্কুলছাত্রীকে ঢাকায় এনে আটকে রেখে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চীনা নাগরিক চেন ইয়ংয়ের (৪১) বিষয়ে আরও তথ্য পেয়েছে প…

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে কৃষক লীগ নেতার মৃত্যু: আওয়ামী লীগের ২৫০ জনের বিরুদ্ধে মামলা
আইন ও অপরাধ

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে কৃষক লীগ নেতার মৃত্যু: আওয়ামী লীগের ২৫০ জনের বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা টমাস উদ্দিন নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ…