…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে কৃষক লীগ নেতার মৃত্যু: আওয়ামী লীগের ২৫০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে কৃষক লীগ নেতার মৃত্যু: আওয়ামী লীগের ২৫০ জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা টমাস উদ্দিন নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ ২৫০ জনকে আসামি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) লিটন সরকার বাদী হয়ে মামলাটি করেন। আসামিদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করা হলেও বাকিদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান। তিনি বলেন, গতকাল বুধবার মনাকষা ইউনিয়নের চৌকা (পারচৌকা) এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় আজ থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না বলে তিনি জানান।

এর আগে গতকাল বুধবার দুপুর দুইটার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা (পারচৌকা) এলাকার একটি ভুট্টাখেতে কলাগাছের আড়ালে কয়েকজন ককটেল তৈরি করছিলেন। এ সময় বিস্ফোরণে উপজেলা কৃষক লীগের শ্রমবিষয়ক সম্পাদক টমাস উদ্দিন নিহত হন।

টমাস উদ্দিন একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মতুর্জার ছেলে। ঘটনার সময় তাঁর সঙ্গে থাকা আরও তিনজন আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে টমাস উদ্দিনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে বিকেল তিনটায় তাঁর গ্রামের বাড়িতে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ডেমরায় মাইক্রোবাসচালক হারুনুর রশিদকে অপহরণের পর হত্যা: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
আইন ও অপরাধ

ডেমরায় মাইক্রোবাসচালক হারুনুর রশিদকে অপহরণের পর হত্যা: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজধানীর ডেমরায় মাইক্রোবাসচালক হারুনুর রশিদ হাওলাদারকে অপহরণের পর হত্যার মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হ…

পল্লবীতে পার্ক করা মধুমতি পরিবহনের বাসে আগুন, পুড়ল ১০টি আসন
আইন ও অপরাধ

পল্লবীতে পার্ক করা মধুমতি পরিবহনের বাসে আগুন, পুড়ল ১০টি আসন

রাজধানীর পল্লবীতে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।…

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন
আইন ও অপরাধ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন

রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ ব…

টিকটকে প্রেমের ফাঁদে তিন মাসে অন্তত ১৫ নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে
আইন ও অপরাধ

টিকটকে প্রেমের ফাঁদে তিন মাসে অন্তত ১৫ নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে

টিকটকে পরিচয়ের পর মানিকগঞ্জের এক স্কুলছাত্রীকে ঢাকায় এনে আটকে রেখে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চীনা নাগরিক চেন ইয়ংয়ের (৪১) বিষয়ে আরও তথ্য পেয়েছে প…