…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

বিমসটেক অ্যাথলেটিক্সে ট্রিপল জাম্পে রৌপ্য স্বপ্নার, গড়লেন জাতীয় রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে চলমান ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স মিট-২০২৬’ আসরের দ্বিতীয় দিনে মেয়েদের ট্রিপল জাম্পে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের অ্যাথলেট স্বপ্না খাতুন।

এ নিয়ে এই আসরে এখন পর্যন্ত দুটি পদক জিতল বাংলাদেশের প্রতিনিধিরা।

ফাইনালে স্বপ্নার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় ভারতের সাধনা রবির। স্বপ্না পঞ্চম প্রচেষ্টায় ১৩.২২ মিটার লাফিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন; ওই লাফে বাতাসের গতি ছিল সেকেন্ডে মাইনাস ০.২ মিটার। এই দূরত্ব অতিক্রম করে তিনি বাংলাদেশের নতুন জাতীয় রেকর্ডও গড়েন।

এর আগে স্বপ্না প্রথম জাম্পে ১২.৫০ মিটার, তৃতীয় চেষ্টায় ১২.৭৯ মিটার এবং চতুর্থ চেষ্টায় ১২.৮৯ মিটার দূরত্ব অতিক্রম করেন। তাঁর দ্বিতীয় ও ষষ্ঠ জাম্পটি ফাউল হিসেবে বাতিল হয়।

মাত্র ০.০২ মিটারের ব্যবধানে স্বর্ণপদক হাতছাড়া হয় স্বপ্নার। ভারতের সাধনা রবি নিজের ষষ্ঠ ও শেষ চেষ্টায় ১৩.২৪ মিটার লাফিয়ে স্বর্ণপদক জেতেন; ওই লাফে বাতাসের গতি ছিল সেকেন্ডে প্লাস ০.৫ মিটার।

১২.৯৬ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ পদক পেয়েছেন শ্রীলঙ্কার এল.এস.ডব্লিউ আরাচ্চি; তাঁর লাফে বাতাসের গতি ছিল সেকেন্ডে প্লাস ০.১ মিটার।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

সেঞ্চুরিয়নে ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু বাংলাদেশের, ইয়াসিরের লক্ষ্য সিরিজ জয়
খেলা

সেঞ্চুরিয়নে ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু বাংলাদেশের, ইয়াসিরের লক্ষ্য সিরিজ জয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে সাদা বলের সিরিজের প্রস্তুতিতে আগেভাগেই মাঠে নেমে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ১ ডিসেম্বর থেকে স্বাগতিক দক্…

আনচেলত্তিকে ছাঁটাই করলেই ব্রাজিলের গৌরব ফিরবে না, রোমারিওকে বললেন গার্দিওলা
খেলা

আনচেলত্তিকে ছাঁটাই করলেই ব্রাজিলের গৌরব ফিরবে না, রোমারিওকে বললেন গার্দিওলা

কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের বিশ্বকাপ ব্যর্থতার পর ইতালীয় এই কোচের বড় সমালোচক হয়ে উঠেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিও। তবে আনচেলত্তির প…

৫৩ বলে ২০৪ রানের ইনিংস দেখে গেইল ভেবেছিলেন ম্যাচটি টি-টোয়েন্টি
খেলা

৫৩ বলে ২০৪ রানের ইনিংস দেখে গেইল ভেবেছিলেন ম্যাচটি টি-টোয়েন্টি

বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে বোলারদের অসহায়ত্ব নতুন কিছু নয়। তবে তাঁর বিধ্বংসী এক ইনিংস দেখে বিস্মিত হয়েছেন ক্রিস গেইলের মতো ব্যাটসম্যানও।…

বড় ভাই আর্যবীরের অধিনায়কত্বে পাঞ্জাবের বিপক্ষে ৭ উইকেট নিলেন শেবাগের ছোট ছেলে বেদান্ত
খেলা

বড় ভাই আর্যবীরের অধিনায়কত্বে পাঞ্জাবের বিপক্ষে ৭ উইকেট নিলেন শেবাগের ছোট ছেলে বেদান্ত

ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান বীরেন্দর শেবাগের বড় ছেলে আর্যবীর শেবাগ বয়সভিত্তিক ক্রিকেটে এখন ভারতীয় দলের নিয়মিত মুখ। এবার তাঁর ছোট ছেলে বেদান্ত শ…