…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

চমেক হাসপাতালে রোগী সেজে অভিযান, আটক ৩০ দালাল

নিজস্ব প্রতিবেদক
চমেক হাসপাতালে রোগী সেজে অভিযান, আটক ৩০ দালাল
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান চালিয়ে অন্তত ৩০ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। দালালদের দৌরাত্ম্য ঠেকাতে অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি এসআরবি। তাঁদের হাসপাতালের ভেতরে পুলিশ ফাঁড়িতে রেখে নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানা গেছে।

অভিযানে এসআরবির সদস্যরা সাদা পোশাকে রোগী ও স্বজন সেজে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগে অবস্থান নেন। এ সময় চিকিৎসকের প্রেসক্রিপশন পরীক্ষা, বেড ও চিকিৎসকের সিরিয়াল পাইয়ে দেওয়া এবং বিভিন্ন সুবিধার কথা বলে রোগী ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করা ব্যক্তিদের আটক করা হয়।

এসআরবি-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, অভিযানের আগে কয়েক দিন ধরে সাদা পোশাকের সদস্যরা ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন অংশে অবস্থান করে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তাঁদের বিরুদ্ধে ভিডিওসহ বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়। সেসব তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, চমেক হাসপাতালে দালাল চক্রের সদস্যরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে কাজ করেন। কেউ রোগীদের বেড পাইয়ে দেওয়া, কেউ ওষুধ সংগ্রহ ও চিকিৎসকের সিরিয়াল, আবার কেউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার চেষ্টা করেন।

বেড, চিকিৎসকের সিরিয়াল, ওষুধ ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ার নামে এই চক্রগুলো রোগী ও স্বজনদের কাছ থেকে অর্থ আদায় করে বলে অভিযোগ রয়েছে।

চমেক হাসপাতালে নিজস্ব নিরাপত্তারক্ষী ও আনসার সদস্য থাকার পরও দালাল চক্র কীভাবে সক্রিয় রয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসপাতালের প্রয়োজনের তুলনায় নিরাপত্তারক্ষীর সংখ্যা অপ্রতুল। নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো গেলে এ ধরনের অনিয়ম কমে আসবে।

চমেক হাসপাতালে দীর্ঘদিন ধরে দালালদের দৌরাত্ম্যের অভিযোগ রয়েছে। চিকিৎসা নিতে দূরদূরান্ত থেকে আসা রোগী ও স্বজনদের বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে এসব চক্রের বিরুদ্ধে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

এক দিনে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৫২ জন
স্বাস্থ্য

এক দিনে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৫২ জন

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২…

‘বিনা চিকিৎসায় কাউকে মরতে দেব না’: হিমোফিলিয়া নির্দেশিকা উদ্বোধনে স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য

‘বিনা চিকিৎসায় কাউকে মরতে দেব না’: হিমোফিলিয়া নির্দেশিকা উদ্বোধনে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আমরা কাউকে বিনা চিকিৎসায় মরতে দেব না। সরকার সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করত…

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই কারাবন্দীর মৃত্যু, মরদেহ মর্গে
স্বাস্থ্য

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই কারাবন্দীর মৃত্যু, মরদেহ মর্গে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন কয়েদি শাহজামাল তব্দুল হোসেন (৫০) এবং হ…