…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

নরসিংদীর পলাশে গণপিটুনিতে নিহত জেলপলাতক জালাল মিয়া

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর পলাশে গণপিটুনিতে নিহত জেলপলাতক জালাল মিয়া
ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলায় গণপিটুনিতে জেলপলাতক ও ডাকাতির মামলার এক আসামি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত আটটায় উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. জালাল মিয়া (৪৫)। তিনি নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকায় ডাকাত হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন জালাল মিয়া। ২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ডাকাতির মামলায় তিনি নরসিংদী জেলা কারাগারের বন্দী ছিলেন।

ওই বছরের ১৯ জুলাই নরসিংদী কারাগারে হামলা হলে অন্য বন্দীদের সঙ্গে তিনিও পালিয়ে যান। এর পর থেকে তিনি পুলিশের কাছ থেকে পলাতক ছিলেন। তবে মাঝেমধ্যে তিনি এলাকায় আসা-যাওয়া করতেন বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত আটটার দিকে এলাকাবাসী জালালকে গজারিয়ার নূর উদ্দিনের কলাবাগানে দেখতে পান। এ সময় উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ পলাশ থানায় নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, স্থানীয় লোকজনের গণপিটুনিতে জেলপলাতক জালাল মিয়ার মৃত্যু হয়েছে।

ওসি বলেন, গণপিটুনির কারণ তদন্ত শেষে জানা যাবে। আগামীকাল শুক্রবার তাঁর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, জালাল মিয়া একাধিক ডাকাতির মামলার আসামি ছিলেন। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলে হামলার ঘটনায় মামলা, প্রধান আসামিসহ আসামি ৫ হাজার
আইন ও অপরাধ

টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলে হামলার ঘটনায় মামলা, প্রধান আসামিসহ আসামি ৫ হাজার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা…

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার, ভ্যান ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
আইন ও অপরাধ

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার, ভ্যান ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় সিয়াম হোসেন (১৬) নামের এক কিশোরকে হত্যার পর তার চার্জার ভ্যান ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল…

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে ৫১৭ জন গ্রেপ্তার, আওয়ামী লীগের ৫৪ জনসহ
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে ৫১৭ জন গ্রেপ্তার, আওয়ামী লীগের ৫৪ জনসহ

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।…

আশুলিয়ার বাইপাইলে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করল এসআরবি-৪
আইন ও অপরাধ

আশুলিয়ার বাইপাইলে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করল এসআরবি-৪

সাভার (ঢাকা) — ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে নাশকতার উদ্দেশ্যে রাখা পাঁচটি তাজা ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন …