…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

আশুলিয়ার বাইপাইলে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করল এসআরবি-৪

নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ার বাইপাইলে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করল এসআরবি-৪
ছবি: সংগৃহীত

সাভার (ঢাকা) — ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে নাশকতার উদ্দেশ্যে রাখা পাঁচটি তাজা ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪। বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের বাইপাইল এলাকা থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।

এসআরবি-৪, সিপিসি-২ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল জানতে পারে যে নাশকতার উদ্দেশ্যে আশুলিয়ার বাইপাইল-জামগড়া এলাকায় বেশ কিছু বিস্ফোরক মজুত রাখা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করতে দলটি ধামসোনা ইউনিয়নের নবীনগর থেকে চন্দ্রাগামী মহাসড়কের বাইপাইল এলাকায় অবস্থান নেয়। পরে সেখানে অভিযান চালিয়ে লাল ও কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

উদ্ধারের পরপরই জনসাধারণের নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে আভিযানিক দলটি।

পরবর্তীতে এসআরবি সদর দপ্তরের বম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় ককটেলগুলো আশুলিয়ার পাথালিয়া এলাকার একটি জনবসতিহীন খালি জমিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কৃত্রিম বিস্ফোরণ ঘটিয়ে সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।

এসআরবি-৪-এর ধারণা, দুষ্কৃতকারীরা দেশে নাশকতা বা নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে সুবিধাজনক সময়ে ব্যবহারের উদ্দেশ্যে তাজা ককটেলগুলো তৈরি করে ওই স্থানে লুকিয়ে রেখেছিল।

এ ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এসআরবি-৪-এর অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে ৫১৭ জন গ্রেপ্তার, আওয়ামী লীগের ৫৪ জনসহ
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে ৫১৭ জন গ্রেপ্তার, আওয়ামী লীগের ৫৪ জনসহ

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।…

বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আইন ও অপরাধ

বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দিল্লিসহ বিদেশে থাকা বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে…

দেশজুড়ে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৮, ছয় স্থানে আগুন, সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি
আইন ও অপরাধ

দেশজুড়ে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৮, ছয় স্থানে আগুন, সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি

নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩৩৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে…

মকবুল হত্যা মামলায় সাবেক এডিসি রাকিবুল হাসানকে কারাগারে পাঠাল আদালত
আইন ও অপরাধ

মকবুল হত্যা মামলায় সাবেক এডিসি রাকিবুল হাসানকে কারাগারে পাঠাল আদালত

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দলটির কর্মী মকবুল হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের সাবেক এডিসি মো. রাকিবুল হাসানকে (৩৭) ক…