…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দিল্লিসহ বিদেশে থাকা বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে। ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ৮৪টি মিশনের যেকোনো জায়গায়, ইটস কনসিডারড অ্যাজ বাংলাদেশ টেরিটরি। যেখানেই যাবে, সেখানেই তাদের অ্যারেস্ট করা হবে।’

এই মন্তব্যের প্রেক্ষাপটে বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার শেখ হাসিনার একজন মুখপাত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে। সেই খবর অনুযায়ী, দুই বছরের বেশি সময় ভারতে অবস্থানের পর শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান।

রয়টার্সের খবর অনুযায়ী, শেখ হাসিনা বাতিল হয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টসহ কাগজপত্র বাংলাদেশ সরকারের কাছে চেয়েছেন। জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তাঁর প্রত্যাবর্তনের ব্যবস্থা করার জন্যও তিনি সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বেশ কিছু সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ভারতে অবস্থান করছেন। সরকার তাঁদের পাসপোর্ট বাতিল করে জাতীয় পরিচয়পত্র ব্লক করে রেখেছে।

অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ৮ জানুয়ারি ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, শেখ হাসিনাসহ মোট ৯৭ জনের পাসপোর্ট সরকার বাতিল করেছে। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের নামে ইস্যু করা লাল পাসপোর্ট বাতিল করেছিল।

দেশ ছেড়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, জাহাঙ্গীর কবির নানক ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তাঁদের উল্লেখযোগ্য সংখ্যক অংশ ভারতেই অবস্থান করছেন।

তবে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনাকে গ্রেফতার করার মতো সক্ষমতা আছে কি না, সে বিষয়ে স্পষ্ট জবাব দেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, জুলাই-আগস্টে খুন-গুমের সঙ্গে জড়িত সাজাপ্রাপ্তরা, যারা ভারতসহ বিভিন্ন দেশে লুকিয়ে আছেন, তাঁদের সবাইকে বন্দী প্রত্যাবর্তন চুক্তির (এক্সট্রাডিশন ট্রিটি) আওতায় ফেরত আনা হবে।

প্রতিমন্ত্রীর মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, বিদেশের মাটিতে কোনো দূতাবাস বা মিশন নিজ দেশের নাগরিককে গ্রেফতার করতে পারে কি না। কূটনৈতিক সুবিধার আওতায় দূতাবাস কিছু শর্তসাপেক্ষে অনেকটা সার্বভৌম সুবিধা ভোগ করলেও সেখানে কাউকে আটকে রাখার সুযোগ আছে কি না, সেই আলোচনাও সামনে এসেছে।

সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক মাহফুজুর রহমান বলছেন, স্বাগতিক দেশের অনুমোদন ও সহায়তা ছাড়া এটি অসম্ভব, কারণ কাউকে আটক করে আনতে হলে সংশ্লিষ্ট দেশের পুলিশি সহায়তা প্রয়োজন হবে। তিনি বলেছেন, দূতাবাসে কেউ গেলে তাঁকে আটক করে রাখা গেলেও দূতাবাসের গ্রেফতার কার্যকর করার লোকবল নেই, আর তাঁকে দেশে আনতে হোস্ট কান্ট্রির সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব হবে না।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. রায়হান রশীদ বলছেন, ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন্সে দূতাবাস যা যা করতে পারবে বলে বলা আছে, সেখানে কাউকে গ্রেফতারের বিষয়টি নেই।

কূটনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, স্নায়ুযুদ্ধের সময় বিদেশের মাটিতে দূতাবাস নিজ দেশের নাগরিককে আটক করে নিজ দেশে নিয়ে গেছে, এমন ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার বেশির ভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্ট দেশের সরকারের সম্মতি বা সহযোগিতা নিতে হয়েছিল।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে ৫১৭ জন গ্রেপ্তার, আওয়ামী লীগের ৫৪ জনসহ
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে ৫১৭ জন গ্রেপ্তার, আওয়ামী লীগের ৫৪ জনসহ

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।…

আশুলিয়ার বাইপাইলে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করল এসআরবি-৪
আইন ও অপরাধ

আশুলিয়ার বাইপাইলে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করল এসআরবি-৪

সাভার (ঢাকা) — ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে নাশকতার উদ্দেশ্যে রাখা পাঁচটি তাজা ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন …

দেশজুড়ে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৮, ছয় স্থানে আগুন, সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি
আইন ও অপরাধ

দেশজুড়ে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৮, ছয় স্থানে আগুন, সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি

নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩৩৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে…

মকবুল হত্যা মামলায় সাবেক এডিসি রাকিবুল হাসানকে কারাগারে পাঠাল আদালত
আইন ও অপরাধ

মকবুল হত্যা মামলায় সাবেক এডিসি রাকিবুল হাসানকে কারাগারে পাঠাল আদালত

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দলটির কর্মী মকবুল হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের সাবেক এডিসি মো. রাকিবুল হাসানকে (৩৭) ক…