…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মকবুল হত্যা মামলায় সাবেক এডিসি রাকিবুল হাসানকে কারাগারে পাঠাল আদালত

নিজস্ব প্রতিবেদক
মকবুল হত্যা মামলায় সাবেক এডিসি রাকিবুল হাসানকে কারাগারে পাঠাল আদালত
ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দলটির কর্মী মকবুল হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের সাবেক এডিসি মো. রাকিবুল হাসানকে (৩৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

গ্রেপ্তারের সময় রাকিবুল হাসান রাঙামাটিতে এপিবিএনে সংযুক্ত ছিলেন। ২৫ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই দিন রাতেই তাঁকে ঢাকায় আনা হয়।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান বলেন, শুনানিকালে আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। আসামিকে সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হলেও এজলাসে তোলা হয়নি। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এর আগে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন।

ওই আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রয়োজন হলে পরে তাঁকে রিমান্ডে চেয়ে আবেদন করা হবে। এ অবস্থায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশ থেকে ১০ দফা দাবি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের তৎকালীন প্রধান হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান।

অভিযোগে আরও বলা হয়েছে, এ সময় কার্যালয়ে ভাঙচুর এবং আশপাশে নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির কর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর এ ঘটনায় পল্টন মডেল থানায় মামলা করেন মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করা হয়। এ মামলায় এজাহারনামীয় ১৬৮ নম্বর আসামি রাকিবুল।

এ মামলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাঁকে কারাগারে পাঠান আদালত।

২০২২ সালে মকবুল হত্যাকাণ্ডের সময় আবুল হাসান ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে ৫১৭ জন গ্রেপ্তার, আওয়ামী লীগের ৫৪ জনসহ
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে ৫১৭ জন গ্রেপ্তার, আওয়ামী লীগের ৫৪ জনসহ

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।…

আশুলিয়ার বাইপাইলে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করল এসআরবি-৪
আইন ও অপরাধ

আশুলিয়ার বাইপাইলে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করল এসআরবি-৪

সাভার (ঢাকা) — ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে নাশকতার উদ্দেশ্যে রাখা পাঁচটি তাজা ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন …

বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আইন ও অপরাধ

বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দিল্লিসহ বিদেশে থাকা বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে…

দেশজুড়ে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৮, ছয় স্থানে আগুন, সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি
আইন ও অপরাধ

দেশজুড়ে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৮, ছয় স্থানে আগুন, সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি

নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩৩৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে…