…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

টুঙ্গিপাড়া থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনায় মামলা, আসামি ৮ হাজার ২৬ জন

নিজস্ব প্রতিবেদক
টুঙ্গিপাড়া থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনায় মামলা, আসামি ৮ হাজার ২৬ জন
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। ৮ হাজার ২৬ জনকে আসামি করে ২২ নভেম্বর মামলাটি করা হয়। বৃহস্পতিবার বিকেলে মামলার বিষয়টি জানাজানি হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। টুঙ্গিপাড়া থানার একজন এসআই বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টুঙ্গিপাড়া উপজেলার সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে।

তিনি ছাড়াও মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তাওফিক বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলার সভাপতি শামচুল হক ও যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাসসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও আট হাজার জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।

এজাহারে আরও বলা হয়েছে, খুনের উদ্দেশ্যে মারধর করে পুলিশ সদস্যদের গুরুতর জখম করা হয়। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে তারা। একই সঙ্গে সরকারি গাড়ি, থানা ভবন, পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করা হয়।

ক্ষয়ক্ষতির বিষয়ে এজাহারে উল্লেখ করা হয়েছে, সেদিন থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে একটি এলএমজির ১০০টি গুলি, আটটি চায়না রাইফেল ও ২৮১টি গুলি, ১১টি শটগান ও ৬৬৯টি রাবার কার্তুজ, দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল।

এ ছাড়া লুট হয়েছে আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮টি গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬টি গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০টি গুলি। লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য তিন কোটি টাকা।

সব মিলিয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২১ কোটি টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আরিফুল ইসলাম বলেন, থানার কার্যক্রম সীমিত আকারে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবনে চলছে। ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলে হামলার ঘটনায় মামলা, প্রধান আসামিসহ আসামি ৫ হাজার
আইন ও অপরাধ

টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলে হামলার ঘটনায় মামলা, প্রধান আসামিসহ আসামি ৫ হাজার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা…

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার, ভ্যান ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
আইন ও অপরাধ

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার, ভ্যান ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় সিয়াম হোসেন (১৬) নামের এক কিশোরকে হত্যার পর তার চার্জার ভ্যান ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল…

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে ৫১৭ জন গ্রেপ্তার, আওয়ামী লীগের ৫৪ জনসহ
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে ৫১৭ জন গ্রেপ্তার, আওয়ামী লীগের ৫৪ জনসহ

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।…

আশুলিয়ার বাইপাইলে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করল এসআরবি-৪
আইন ও অপরাধ

আশুলিয়ার বাইপাইলে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করল এসআরবি-৪

সাভার (ঢাকা) — ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে নাশকতার উদ্দেশ্যে রাখা পাঁচটি তাজা ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন …