…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

আট শহরে পানি ও স্যানিটেশন সেবা জোরদারে বাংলাদেশকে ১ হাজার ৮৭৫ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

নিজস্ব প্রতিবেদক
আট শহরে পানি ও স্যানিটেশন সেবা জোরদারে বাংলাদেশকে ১ হাজার ৮৭৫ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি
ছবি: সংগৃহীত

দেশের আটটি শহরে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন অবকাঠামো উন্নয়নে ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ ঋণের পরিমাণ প্রায় ১ হাজার ৮৭৫ কোটি টাকা (প্রতি ডলার ১২৫ টাকা ধরে)। এ অর্থে প্রায় ৯ লাখ মানুষের জন্য পানি সরবরাহ ও স্যানিটেশন সেবার পরিধি বাড়ানো হবে।

গতকাল বৃহস্পতিবার এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘ক্লাস্টার টাউনস পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প’-এর আওতায় কুমিল্লা সিটি করপোরেশন এবং চাঁদপুর, গোপালপুর, হাজীগঞ্জ, ঈশ্বরদী, লাকসাম, নাটোর ও পাবনা শহরে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ নেটওয়ার্কের আওতায় পার্শ্ববর্তী শহরগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে পানি ও স্যানিটেশন সেবার মান উন্নত করাই এ প্রকল্পের লক্ষ্য। এটি এডিবির অর্থায়নে বাস্তবায়িত ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ উদ্যোগের অংশ। এর মাধ্যমে স্থানীয় জনসেবার মানোন্নয়ন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই আঞ্চলিক উন্নয়নকে এগিয়ে নেওয়া হবে।

প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে ১ হাজার ৭৯০ কিলোমিটার পানি সরবরাহ নেটওয়ার্ক। পাশাপাশি স্মার্ট মিটারসহ ৬৫ হাজার গৃহস্থালি পানির সংযোগ স্থাপন ও পুনর্বাসন করা হবে।

নতুন সংযোগের অন্তত ১০ শতাংশ বরাদ্দ থাকবে নিম্ন আয়ের মানুষ ও অনানুষ্ঠানিক বসতিতে বসবাসকারীদের জন্য।

বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, নির্ভরযোগ্য পানি ও স্যানিটেশন সেবা জনস্বাস্থ্য, মানবিক মর্যাদা এবং উৎপাদনশীল জনগোষ্ঠী গঠনের অন্যতম ভিত্তি। এই প্রকল্পে টেকসই অবকাঠামো নির্মাণের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ডিজিটাল ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে দ্রুত বর্ধনশীল আঞ্চলিক শহরগুলোতে নাগরিক সেবার উন্নতি হবে এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিবেশ তৈরি হবে।

শহরগুলোয় পানির অপচয় কমানোও প্রকল্পের অন্যতম লক্ষ্য। এ জন্য সাতটি পানি শোধনাগার সংস্কার এবং ৭৮টি ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া (ডিএমএ) স্থাপন করা হবে। এর মাধ্যমে পানি উৎপাদন ও বিতরণব্যবস্থার নজরদারি বাড়ানো হবে।

বর্তমানে ৫০ শতাংশের বেশি থাকা পানির অপচয় ২০৩২ সালের মধ্যে ২০ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া পানি উৎপাদন, বিতরণ, গুণগত মান, গ্রাহকসেবা ও অবকাঠামো ব্যবস্থাপনায় ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু করা হবে।

নিম্ন আয়ের পরিবারের জন্য নির্মাণ করা হবে ১ হাজার ২০০টি পারিবারিক শৌচাগার। নারী, কিশোরী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের উপযোগী চারটি গণ-স্যানিটেশন সুবিধাও নির্মাণ করা হবে। এসব সুবিধা পরিচালনায় যুক্ত থাকবেন স্থানীয় নারী বাসিন্দারা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

সপ্তাহের শেষ দিনেও শেয়ারবাজারে পতন, ডিএসইতে লেনদেন নেমে ৭০৭ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্র…

অর্থনীতি ও ব্যবসা

দেশের শেয়ারবাজারে বড় পতন: ডিএসইএক্স কমল ৫৪ পয়েন্ট, লেনদেন নেমে এল ৯১৭ কোটি টাকায়

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন এবং দিনজুড়ে বিক্রির চাপে বুধবার (২৫ নভেম্বর) দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। দিন শেষে ঢাকা স্টক …

অর্থনীতি ও ব্যবসা

এক দিনের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এক দিনের ব্যবধানে প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টা…

আগারগাঁওয়ে তিন দিনের বিসিক শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য, পুরস্কার পাবেন ১২ কারুশিল্পী
অর্থনীতি ও ব্যবসা

আগারগাঁওয়ে তিন দিনের বিসিক শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য, পুরস্কার পাবেন ১২ কারুশিল্পী

দেশের ৬৪ জেলার ঐতিহ্যবাহী ও বিশেষায়িত পণ্য এক ছাদের নিচে তুলে ধরতে রাজধানীতে তিন দিনব্যাপী শিল্পমেলার আয়োজন করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপো…