…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

স্যান্ডপেপার কেলেঙ্কারিতে নতুন তদন্ত ফোরাম ক্রিকেট অস্ট্রেলিয়ার, পূর্ণ প্রতিবেদন প্রকাশের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক
স্যান্ডপেপার কেলেঙ্কারিতে নতুন তদন্ত ফোরাম ক্রিকেট অস্ট্রেলিয়ার, পূর্ণ প্রতিবেদন প্রকাশের অঙ্গীকার
ছবি: সংগৃহীত

স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে উসমান খাজার ‘সবর’ আত্মজীবনী প্রকাশের পর। শুধু অস্ট্রেলিয়াতেই নয়, পুরো ক্রিকেটবিশ্বে তোলপাড় শুরু হয়েছে। ২০১৮ সালের সেই বল টেম্পারিংয়ের ঘটনা এবার নতুন করে তদন্ত করা হবে। অংশগ্রহণকারীদের বক্তব্য প্রথমে গোপন রেখে পূর্ণ প্রতিবেদন দাখিলের পর তা প্রকাশ করা হবে, যা প্রকাশ হওয়ার সম্ভাবনা আগামী বছরের ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সময়।

আট বছর আগের বল টেম্পারিং কাণ্ড নিয়ে গত সপ্তাহে একটি ফোরাম গঠন করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আজ সেটির বিস্তারিত কার্যপরিধি প্রকাশ করেছে বোর্ড। এই ফোরামের আওতা বাড়িয়ে ২০১৭-১৮ সালের অ্যাশেজ সিরিজকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে অংশগ্রহণ সম্পূর্ণ ঐচ্ছিক রাখা হয়েছে। পাশাপাশি অংশগ্রহণকারীদের ব্যক্তিগত বক্তব্য গোপন রাখা হবে। প্রতিবেদন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ডে জমা দেওয়ার পর কেবল মূল বিষয়বস্তুগুলো জনসমক্ষে প্রকাশ করা হবে।

সিএ প্রতিবেদনটি হাতে পাওয়ার ৩০ দিনের মধ্যে সম্পূর্ণ প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের অঙ্গীকার করেছে। একই সময়ে প্রতিবেদনটির বিষয়ে বোর্ডের নিজস্ব প্রতিক্রিয়াও প্রকাশ করা হবে। অর্থাৎ প্রতিবেদনটি সম্ভবত ২০২৭ সালের জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে প্রকাশিত হবে। সে সময় অস্ট্রেলিয়া টেস্ট দল ভারত সফরে থাকবে। নতুন বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হবে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া দলের সঙ্গে থাকা সব খেলোয়াড়, কোচ ও স্টাফ সদস্যের জন্য ফোরামটি ছয় সপ্তাহ খোলা থাকবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্ধারিত শর্তে বলা হয়েছে, অংশগ্রহণকারীদের নিজেদের ইচ্ছার ওপর সবকিছু নির্ভর করছে। কেউ অংশ নিলে বা না নিলে তাঁর বিরুদ্ধে কোনো ধরনের নেতিবাচক কিংবা ইতিবাচক ধারণা করা হবে না।

অংশগ্রহণকারীরা লিখিত বক্তব্য দিতে পারবেন, সরাসরি অথবা দূর থেকে সিনিয়র কাউন্সেলের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে পারবেন কিংবা পারস্পরিক সম্মতিতে অন্য কোনো পদ্ধতিতে নিজেদের বক্তব্য তুলে ধরতে পারবেন। নিজেদের বক্তব্যের সমর্থনে তাঁরা নথিপত্র বা অন্যান্য প্রমাণও জমা দিতে পারবেন।

স্যান্ডপেপার কেলেঙ্কারির তদন্ত নিয়ে সিএর গঠিত ফোরামটির তত্ত্বাবধান করবেন সিনিয়র কাউন্সেল ফিওনা ম্যাকলিওড। বিচার, আপিল, রয়্যাল কমিশন, তদন্ত ও স্বাধীন পর্যালোচনার ক্ষেত্রে তাঁর ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ফোরামের মাধ্যমে ম্যাকলিওডের কাছে জমা দেওয়া বক্তব্য গোপন রাখা হবে। এসব বক্তব্য জনসমক্ষে প্রকাশ করা হবে না, এমনকি অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের কাছেও উপস্থাপন করা হবে না।

অংশগ্রহণকারীদের বক্তব্য প্রকাশ না করে ফোরামে পাওয়া সব ধরনের মতামত ও প্রতিক্রিয়ার ভিত্তিতে ম্যাকলিওড একটি প্রতিবেদন তৈরি করবেন। প্রতিবেদনে অন্তর্ভুক্ত থাকবে ফোরামে অংশগ্রহণকারীদের সংখ্যা ও তাঁদের বিভিন্ন শ্রেণির পরিচয় এবং অংশগ্রহণকারীদের বক্তব্য থেকে উঠে আসা প্রধান বিষয়গুলো।

ক্রিকেট অস্ট্রেলিয়া ফোরামটির কার্যপরিধি নির্দিষ্ট করে দিয়েছে। এর আওতায় থাকবে ২০১৭-১৮ মৌসুমে অস্ট্রেলিয়া পুরুষ দলের বলের অবস্থা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত অনুশীলন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরের চারটি টেস্ট ম্যাচ এবং ২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিচালিত তদন্তের কার্যক্রম ও পরিধি।

তবে ২০১৭-১৮ সালের অ্যাশেজ সিরিজের আগের সময়ে বল ব্যবস্থাপনা-সংক্রান্ত কোনো চর্চা এবং ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের পরবর্তী সময়ের কোনো ঘটনা এই ফোরামের আলোচনার আওতায় আসবে না। ২০১৭ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত হয়েছিল অ্যাশেজ। আর ২০১৮ সালের মার্চ-এপ্রিলে হয়েছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা চার ম্যাচের টেস্ট সিরিজ, যার মধ্যে বহুল আলোচিত স্যান্ডপেপার গেটের কেপটাউন টেস্ট হয়েছিল সে বছরের ২২ থেকে ২৫ মার্চ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

এক মাসের বিরতি শেষে ফিরছে বাংলাদেশ ফুটবল লিগ, কিংস অ্যারেনায় মুখোমুখি বসুন্ধরা কিংস ও ফর্টিস
খেলা

এক মাসের বিরতি শেষে ফিরছে বাংলাদেশ ফুটবল লিগ, কিংস অ্যারেনায় মুখোমুখি বসুন্ধরা কিংস ও ফর্টিস

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য প্রায় এক মাসের বিরতি শেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ। আজ চার ভেন্যুতে হবে চারটি ম্যাচ।…

২০ ডিসেম্বর লা বোম্বোনেরায় তেভেজের বিদায়ী ম্যাচে মেসি, আগুয়েরো, বুফনসহ তারকার মেলা
খেলা

২০ ডিসেম্বর লা বোম্বোনেরায় তেভেজের বিদায়ী ম্যাচে মেসি, আগুয়েরো, বুফনসহ তারকার মেলা

আর্জেন্টিনাকে বিদায় বলেছেন ১১ বছর আগে। তবু কার্লোস তেভেজ প্রতিযোগিতামূলক ফুটবলে আরও ছয় বছর খেলা চালিয়ে গেছেন। এরই মধ্যে কোচিং ক্যারিয়ারও শুরু করেছ…

খেলা

ডারউইনের ঐতিহাসিক জয়ের পর টানা ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ, ব্যাটিং-বোলিং দুটোতেই ধস

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর নতুন দিনের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। যে অস্ট্রেলিয়া গত ২৩ বছর বাংলাদেশকে টেস্ট খেলতে ডাকেনি,…

শেষ ৩ সেকেন্ডে উইলিয়ামসের টাচডাউনে থ্যাঙ্কসগিভিংয়ে লায়ন্সকে ৩৯-৩৫ গোলে হারাল বিয়ার্স
খেলা

শেষ ৩ সেকেন্ডে উইলিয়ামসের টাচডাউনে থ্যাঙ্কসগিভিংয়ে লায়ন্সকে ৩৯-৩৫ গোলে হারাল বিয়ার্স

থ্যাঙ্কসগিভিংয়ের ম্যাচে শেষ তিন সেকেন্ডে ক্যালেব উইলিয়ামসের টাচডাউন পাসে ডেট্রয়েট লায়ন্সকে ৩৯-৩৫ ব্যবধানে হারিয়েছে শিকাগো বিয়ার্স। এই জয়ে এনএফস…