…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

এক মাসের বিরতি শেষে ফিরছে বাংলাদেশ ফুটবল লিগ, কিংস অ্যারেনায় মুখোমুখি বসুন্ধরা কিংস ও ফর্টিস

নিজস্ব প্রতিবেদক
এক মাসের বিরতি শেষে ফিরছে বাংলাদেশ ফুটবল লিগ, কিংস অ্যারেনায় মুখোমুখি বসুন্ধরা কিংস ও ফর্টিস
ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য প্রায় এক মাসের বিরতি শেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ। আজ চার ভেন্যুতে হবে চারটি ম্যাচ।

দিনের সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ে কিংস অ্যারেনায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি।

কিংস অ্যারেনার লড়াইটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ১০ পয়েন্ট নিয়ে তিনে আছে বসুন্ধরা কিংস। এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট নিয়ে পাঁচে ফর্টিস। দুই দলই এখন পর্যন্ত লিগে অপরাজিত।

শিরোপার দৌড়ে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প দেখছেন না ফর্টিস কোচ মাসুদ কায়সার। তাঁর কথায়, ‘আমাদের লিগ শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে এই ম্যাচে জিততেই হবে। নাহলে হবে না। আমরা অনেক পিছিয়ে পড়ব।’

এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে আত্মবিশ্বাসী ফর্টিসকে নিজেদের মাঠে হারাতে চায় কিংস। লিগের প্রথম ম্যাচে আরামবাগের সঙ্গে ড্র করার পর টানা তিন জয় পেয়েছে দলটি। সর্বশেষ তিন ম্যাচে প্রতিপক্ষের জালে দিয়েছে ১৪ গোল।

কিংস কোচ বায়েজিদ আলম জোবায়ের নিপু জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে আশাবাদী। তবে চোটের কারণে এমেকা ওগবুহকে পাচ্ছে না দলটি। তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষের ফেরার সম্ভাবনা আছে। ফর্টিসের অনন্ত তামাংও খেলতে পারবেন না। ম্যাচটি হতে পারে শুকি ইতোফুসার বিদায়ী ম্যাচ।

গাজীপুরে টেবিলের শীর্ষে থাকা পুলিশ এফসি খেলবে আবাহনী লিমিটেডের বিপক্ষে। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট পাওয়া পুলিশ এখনো অপরাজিত। জমাট রক্ষণ ও দ্রুত প্রতি-আক্রমণে তারা বেশ সফল। বিরতির আগে ছন্দে ফেরা আবাহনীর লক্ষ্য এই ম্যাচ জিতে শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করা।

মুন্সিগঞ্জে মোহামেডানের প্রতিপক্ষ রহমতগঞ্জ। চার ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া মোহামেডানের সামনে শীর্ষে ওঠার সুযোগ। তবে প্রতিপক্ষ রহমতগঞ্জকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ বড় দলকে আটকে দেওয়ার অভিজ্ঞতা আছে পুরান ঢাকার ক্লাবটির।

চাঁদপুরে মুখোমুখি হবে ঢাকা ওয়ান্ডারার্স ও আরামবাগ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

২০ ডিসেম্বর লা বোম্বোনেরায় তেভেজের বিদায়ী ম্যাচে মেসি, আগুয়েরো, বুফনসহ তারকার মেলা
খেলা

২০ ডিসেম্বর লা বোম্বোনেরায় তেভেজের বিদায়ী ম্যাচে মেসি, আগুয়েরো, বুফনসহ তারকার মেলা

আর্জেন্টিনাকে বিদায় বলেছেন ১১ বছর আগে। তবু কার্লোস তেভেজ প্রতিযোগিতামূলক ফুটবলে আরও ছয় বছর খেলা চালিয়ে গেছেন। এরই মধ্যে কোচিং ক্যারিয়ারও শুরু করেছ…

স্যান্ডপেপার কেলেঙ্কারিতে নতুন তদন্ত ফোরাম ক্রিকেট অস্ট্রেলিয়ার, পূর্ণ প্রতিবেদন প্রকাশের অঙ্গীকার
খেলা

স্যান্ডপেপার কেলেঙ্কারিতে নতুন তদন্ত ফোরাম ক্রিকেট অস্ট্রেলিয়ার, পূর্ণ প্রতিবেদন প্রকাশের অঙ্গীকার

স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে উসমান খাজার ‘সবর’ আত্মজীবনী প্রকাশের পর। শুধু অস্ট্রেলিয়াতেই নয়, পুরো ক্রিকেটবিশ্বে তোলপাড় শ…

খেলা

ডারউইনের ঐতিহাসিক জয়ের পর টানা ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ, ব্যাটিং-বোলিং দুটোতেই ধস

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর নতুন দিনের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। যে অস্ট্রেলিয়া গত ২৩ বছর বাংলাদেশকে টেস্ট খেলতে ডাকেনি,…

শেষ ৩ সেকেন্ডে উইলিয়ামসের টাচডাউনে থ্যাঙ্কসগিভিংয়ে লায়ন্সকে ৩৯-৩৫ গোলে হারাল বিয়ার্স
খেলা

শেষ ৩ সেকেন্ডে উইলিয়ামসের টাচডাউনে থ্যাঙ্কসগিভিংয়ে লায়ন্সকে ৩৯-৩৫ গোলে হারাল বিয়ার্স

থ্যাঙ্কসগিভিংয়ের ম্যাচে শেষ তিন সেকেন্ডে ক্যালেব উইলিয়ামসের টাচডাউন পাসে ডেট্রয়েট লায়ন্সকে ৩৯-৩৫ ব্যবধানে হারিয়েছে শিকাগো বিয়ার্স। এই জয়ে এনএফস…