…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

২০ ডিসেম্বর লা বোম্বোনেরায় তেভেজের বিদায়ী ম্যাচে মেসি, আগুয়েরো, বুফনসহ তারকার মেলা

নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর লা বোম্বোনেরায় তেভেজের বিদায়ী ম্যাচে মেসি, আগুয়েরো, বুফনসহ তারকার মেলা
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনাকে বিদায় বলেছেন ১১ বছর আগে। তবু কার্লোস তেভেজ প্রতিযোগিতামূলক ফুটবলে আরও ছয় বছর খেলা চালিয়ে গেছেন। এরই মধ্যে কোচিং ক্যারিয়ারও শুরু করেছেন তিনি। তবে এবার তাঁর জন্য বিদায়ী এক ম্যাচের আয়োজন করা হয়েছে, যেখানে থাকবেন লিওনেল মেসিসহ আরও অনেক তারকা।

তেভেজের বিদায়ী ম্যাচ হবে ২০ ডিসেম্বর লা বোম্বোনেরায়। এই ম্যাচে মেসির উপস্থিতি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ। ক্যাপশনে লেখা হয়েছে, ‘লিওনেল মেসি। লা বোম্বোনেরা আপনার অপেক্ষায়।’ আর্জেন্টিনা দলে তেভেজের সতীর্থ ছিলেন মেসি। দেড় মাস আগে আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলে ফেলেছেন মেসি। আর তেভেজ ২০২১ সালে শেষবার মাঠে নেমেছেন।

আর্জেন্টিনার পাশাপাশি বোকা জুনিয়র্স, ওয়েস্ট হাম, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের জার্সিতে খেলেছেন তেভেজ। ম্যানচেস্টার সিটিতে তাঁর সাবেক সতীর্থ সার্জিও আগুয়েরোও থাকবেন বিদায়ী ম্যাচে। মেসি-আগুয়েরোর পাশাপাশি জিয়ানলুইগি বুফন, রিও ফার্দিনান্দ, মার্টিন পালের্মো, ফ্রাঙ্কো কোলাপিন্তো, রোলান্ডো স্কাভি, লেয়ান্দ্রো পারেদেস ও হুয়ান মার্তিন দেল পোত্রো থাকবেন তেভেজের বিদায়ী ম্যাচে। অতিথি হিসেবে প্রথম নিশ্চিত করা হয় আগুয়েরোর নাম। ম্যানচেস্টার সিটির পাশাপাশি আর্জেন্টিনা জাতীয় দলেও তেভেজের সতীর্থ ছিলেন আগুয়েরো।

মনে রাখার মতো অনেক মুহূর্ত উপহার দিয়েছেন তেভেজ-আগুয়েরো জুটি। যার মধ্যে অন্যতম ২০১১-১২ মৌসুমে ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগের ঐতিহাসিক শিরোপাজয়। পুরো মৌসুমজুড়েই দুজন গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। বিশেষ করে ইন্দিপেন্দিয়েন্তের যুব একাডেমি থেকে উঠে আসা আগুয়েরো কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে ম্যানচেস্টার সিটিকে অবিস্মরণীয় শিরোপা এনে দেন। পালের্মো ছিলেন বোকা জুনিয়র্সে তেভেজের সাবেক সতীর্থ। আন্তর্জাতিক ফুটবল কিংবদন্তিদের মধ্যে প্রথম অতিথি হিসেবে নিশ্চিত করা হয় জিয়ানলুইগি বুফন ও রিও ফার্দিনান্দের নাম।

জুভেন্টাসের কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন ২০ ডিসেম্বর তেভেজের বিদায়ী ম্যাচে গোলরক্ষক হিসেবে থাকবেন। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি তেভেজের সতীর্থ ছিলেন। এই সময়ে তাঁরা একসঙ্গে দুটি সিরি আ শিরোপা, একটি কোপা ইতালিয়া এবং একটি ইতালিয়ান সুপার কাপ জিতেছিলেন। পাশাপাশি ২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও পৌঁছেছিলেন তাঁরা, যদিও ফাইনালে বার্সেলোনার কাছে হেরে গিয়েছিল জুভেন্টাস।

ফার্দিনান্দ ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে তেভেজের সতীর্থ। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত মাত্র দুই মৌসুমে তাঁরা একসঙ্গে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা এবং ২০০৮ সালের চ্যাম্পিয়ন্স লিগসহ বেশ কয়েকটি শিরোপা জিতেছিলেন। আর ফ্রাঙ্কো কোলাপিন্তো আর্জেন্টিনার ফর্মুলা ওয়ান রেসিং তারকা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

এক মাসের বিরতি শেষে ফিরছে বাংলাদেশ ফুটবল লিগ, কিংস অ্যারেনায় মুখোমুখি বসুন্ধরা কিংস ও ফর্টিস
খেলা

এক মাসের বিরতি শেষে ফিরছে বাংলাদেশ ফুটবল লিগ, কিংস অ্যারেনায় মুখোমুখি বসুন্ধরা কিংস ও ফর্টিস

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য প্রায় এক মাসের বিরতি শেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ। আজ চার ভেন্যুতে হবে চারটি ম্যাচ।…

স্যান্ডপেপার কেলেঙ্কারিতে নতুন তদন্ত ফোরাম ক্রিকেট অস্ট্রেলিয়ার, পূর্ণ প্রতিবেদন প্রকাশের অঙ্গীকার
খেলা

স্যান্ডপেপার কেলেঙ্কারিতে নতুন তদন্ত ফোরাম ক্রিকেট অস্ট্রেলিয়ার, পূর্ণ প্রতিবেদন প্রকাশের অঙ্গীকার

স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে উসমান খাজার ‘সবর’ আত্মজীবনী প্রকাশের পর। শুধু অস্ট্রেলিয়াতেই নয়, পুরো ক্রিকেটবিশ্বে তোলপাড় শ…

খেলা

ডারউইনের ঐতিহাসিক জয়ের পর টানা ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ, ব্যাটিং-বোলিং দুটোতেই ধস

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর নতুন দিনের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। যে অস্ট্রেলিয়া গত ২৩ বছর বাংলাদেশকে টেস্ট খেলতে ডাকেনি,…

শেষ ৩ সেকেন্ডে উইলিয়ামসের টাচডাউনে থ্যাঙ্কসগিভিংয়ে লায়ন্সকে ৩৯-৩৫ গোলে হারাল বিয়ার্স
খেলা

শেষ ৩ সেকেন্ডে উইলিয়ামসের টাচডাউনে থ্যাঙ্কসগিভিংয়ে লায়ন্সকে ৩৯-৩৫ গোলে হারাল বিয়ার্স

থ্যাঙ্কসগিভিংয়ের ম্যাচে শেষ তিন সেকেন্ডে ক্যালেব উইলিয়ামসের টাচডাউন পাসে ডেট্রয়েট লায়ন্সকে ৩৯-৩৫ ব্যবধানে হারিয়েছে শিকাগো বিয়ার্স। এই জয়ে এনএফস…