…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাজশাহীর বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নাসির উদ্দিন নিহত

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নাসির উদ্দিন নিহত
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দিন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চণ্ডীপুর বাজার এলাকায় জিয়া মিষ্টিবাড়ির সামনে বাঘা-ঈশ্বরদী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দিন বাঘা উপজেলার বানিয়াপাড়া গ্রামের আব মজিদের ছেলে। তিনি কাঠের গুঁড়াবোঝাই ট্রাকটি চালাচ্ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী থেকে কাঠের গুঁড়াবোঝাই একটি ট্রাক বাঘার দিকে যাচ্ছিল। রাত ২টার দিকে ট্রাকটি চণ্ডীপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী আলুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় কাঠের গুঁড়াবাহী ট্রাকের চালক নাসির উদ্দিন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক শুক্রবার সকালে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। তবে আলুবোঝাই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণে আহত যুবক রাজশাহীতে গোপনে চিকিৎসা নিতে গিয়ে আটক
আইন ও অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণে আহত যুবক রাজশাহীতে গোপনে চিকিৎসা নিতে গিয়ে আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে গুরুতর আহত এক যুবক রাজশাহী নগরের একটি ভাড়া বাসায় গোপনে চিকিৎসা নিচ্ছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার…

আইন ও অপরাধ

রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের দুই ঘণ্টার সংঘর্ষ

রাজশাহী নগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় দুই ঘণ…

রাজশাহীর বাঘায় বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলসদৃশ তরলভর্তি দুটি বোতল উদ্ধার
আইন ও অপরাধ

রাজশাহীর বাঘায় বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলসদৃশ তরলভর্তি দুটি বোতল উদ্ধার

রাজশাহীর বাঘা উপজেলায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে থেকে পেট্রলসদৃশ তরল পদার্থভর্তি দুটি কাচের বোতল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৫ নভেম্বর) সক…

আইন ও অপরাধ

রাজশাহীর পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদের বাড়িতে হামলা, লুটপাট ও আগুন

রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট…