…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাজধানীর ওয়ারীতে মধ্যরাতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুরকে কুপিয়ে হত্যা, মহাব্যবস্থাপকসহ আহত দুই কর্মী

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ওয়ারীতে মধ্যরাতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুরকে কুপিয়ে হত্যা, মহাব্যবস্থাপকসহ আহত দুই কর্মী
ছবি: সংগৃহীত

রাজধানীর ওয়ারী এলাকায় একটি আবাসিক হোটেলে ঢুকে নাঈমুর রহমান (২৬) নামে এক ব্যবস্থাপককে (ম্যানেজার) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে হোটেলের মহাব্যবস্থাপকসহ (জেনারেল ম্যানেজার) আরও দুই কর্মী গুরুতর আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরসংলগ্ন 'ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে' এই হামলার ঘটনা ঘটে।

নাঈমুর রহমান রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পূর্ব উজানচড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি ওই হোটেলেই বসবাস করতেন।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলআমিন মিয়া জানান, রাত আনুমানিক ২টার দিকে দেশীয় অস্ত্র হাতে দুজন ব্যক্তি ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে প্রবেশ করে নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

তাঁর চিৎকার শুনে হোটেলের মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মচারী মো. হাসান (২৬) এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

এসআই আলআমিন মিয়া বলেন, আহত তিনজনকে উদ্ধার করে ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলায় আহত মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে এবং কর্মচারী মো. হাসানের পেটে ছুরিকাঘাত লেগেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই আলআমিন মিয়া আরও জানান, পূর্বশত্রুতার জেরে এক মুরগি ব্যবসায়ী ও তাঁর ছেলে হোটেলে ঢুকে এই হামলা চালিয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। ঘটনাটির বিস্তারিত কারণ উদ্ঘাটন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

নাঈমুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রবিন ১৮ বছর পলাতক থাকার পর চট্টগ্রামে গ্রেপ্তার, সকালে মানিকগঞ্জ আদালতে সোপর্দ
আইন ও অপরাধ

স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রবিন ১৮ বছর পলাতক থাকার পর চট্টগ্রামে গ্রেপ্তার, সকালে মানিকগঞ্জ আদালতে সোপর্দ

মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি একরামুল হক রবিনকে ১৮ বছর পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহ…

মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকীর বিরুদ্ধে ইসলামী আন্দোলনের মানহানি মামলা, তদন্তে সিআইডি
আইন ও অপরাধ

মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকীর বিরুদ্ধে ইসলামী আন্দোলনের মানহানি মামলা, তদন্তে সিআইডি

মঞ্চ ২৪-এর আহ্বায়ক ইকরামুল ইসলাম ফাহিম ওরফে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমি…

রাজশাহীর বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নাসির উদ্দিন নিহত
আইন ও অপরাধ

রাজশাহীর বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নাসির উদ্দিন নিহত

রাজশাহীর বাঘা উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দিন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উ…

টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলে হামলার ঘটনায় মামলা, প্রধান আসামিসহ আসামি ৫ হাজার
আইন ও অপরাধ

টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলে হামলার ঘটনায় মামলা, প্রধান আসামিসহ আসামি ৫ হাজার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা…