…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

উজিরপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোরে পেট্রল বোমা হামলা, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
উজিরপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোরে পেট্রল বোমা হামলা, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড-সংলগ্ন কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি ব্যাংক কার্যালয়ের সামনে থামেন। পরে তাঁরা কাচের বোতলে তৈরি তিনটি পেট্রল বোমা কার্যালয়ের সিঁড়িতে নিক্ষেপ করেন।

বিস্ফোরণের পর আশপাশের লোকজন বেরিয়ে আসার আগেই তাঁরা মোটরসাইকেলে করে পালিয়ে যান।

উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি মো. আজাদ বলেন, আজ ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের উত্তর দিক থেকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ব্যাংক কার্যালয়ের সিঁড়িতে পেট্রল বোমার বিস্ফোরণ ঘটিয়ে দক্ষিণ দিকে পালিয়ে যায়। স্থানীয় বাজারের ব্যবসায়ী মো. সেলিমও একই তথ্য জানিয়েছেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, উপজেলার গ্রামীণ ব্যাংকের অন্য শাখা ও কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মেহেন্দীগঞ্জের কাজিরহাটে শাবলের আঘাতে মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে, আটক রবিউল
আইন ও অপরাধ

মেহেন্দীগঞ্জের কাজিরহাটে শাবলের আঘাতে মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে, আটক রবিউল

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে নিরু বেগম (৫৫) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। বৃহস্…

বরিশালে লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা: পাঁচ বছর পর আসামি গ্রেপ্তার
আইন ও অপরাধ

বরিশালে লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা: পাঁচ বছর পর আসামি গ্রেপ্তার

বরিশালে লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টার মামলায় পাঁচ বছর পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার সক…

বরিশালের হিজলায় জমি নিয়ে বিরোধে বিএনপির সাবেক নেতাকে কুপিয়ে জখম, ঢাকায় পাঠানো হলো
আইন ও অপরাধ

বরিশালের হিজলায় জমি নিয়ে বিরোধে বিএনপির সাবেক নেতাকে কুপিয়ে জখম, ঢাকায় পাঠানো হলো

বরিশালের হিজলায় জমি নিয়ে বিরোধের জেরে আবদুল খালেক মাঝি (৫৫) নামে বিএনপির এক সাবেক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। …

পল্লবীর সাবেক ওসি অপূর্ব হাসান ও স্ত্রীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
আইন ও অপরাধ

পল্লবীর সাবেক ওসি অপূর্ব হাসান ও স্ত্রীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

রাজধানীর পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ও তাঁর স্ত্রী ফাতেমা রহমানের জমি ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হ…