…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বরিশালে লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা: পাঁচ বছর পর আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
বরিশালে লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা: পাঁচ বছর পর আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বরিশালে লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টার মামলায় পাঁচ বছর পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার সকাল ৮টার দিকে বরিশাল লঞ্চঘাটের চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বাবু মিয়া ওরফে লাল বাবু (২৮)। তিনি বরিশাল নগরের কোতোয়ালি থানার গিলাতলী এলাকার বাসিন্দা। বুধবার রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিআইডি জানায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে বাদীর সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০২১ সালের ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাদী বাড়িতে না থাকার সুযোগে আসামিরা তাঁর দুই সন্তান মিলি আক্তার (১৬) ও মাহিমকে (৯) বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়।

সিআইডির ভাষ্য, পূর্বপরিকল্পনা অনুযায়ী দুটি লাচ্ছির বোতলে সিরিঞ্জ দিয়ে বিষ মিশিয়ে শিশু দুটিকে পান করতে দেওয়া হয়। লাচ্ছি পান করার পর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশু দুটির মা বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেন। ২০২১ সালের ১৩ অক্টোবর দায়ের করা মামলায় দণ্ডবিধির ৩৪, ৩০৭ ও ৩২৮ ধারায় অভিযোগ আনা হয়।

পরবর্তী সময়ে মামলাটির তদন্তভার নেয় সিআইডি। তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি বাবু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

বরিশালের হিজলায় জমি নিয়ে বিরোধে বিএনপির সাবেক নেতাকে কুপিয়ে জখম, ঢাকায় পাঠানো হলো
আইন ও অপরাধ

বরিশালের হিজলায় জমি নিয়ে বিরোধে বিএনপির সাবেক নেতাকে কুপিয়ে জখম, ঢাকায় পাঠানো হলো

বরিশালের হিজলায় জমি নিয়ে বিরোধের জেরে আবদুল খালেক মাঝি (৫৫) নামে বিএনপির এক সাবেক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। …

আইন ও অপরাধ

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতিনের ভাইয়ের মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় স্ত্রী নাছিমা খাতুনকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শওকত আলী ও সতিনের ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক…

ফেনীতে দুই মাদক মামলার রায়: ফেনসিডিলের মামলায় যাবজ্জীবন, ইয়াবার মামলায় পাঁচ বছর
আইন ও অপরাধ

ফেনীতে দুই মাদক মামলার রায়: ফেনসিডিলের মামলায় যাবজ্জীবন, ইয়াবার মামলায় পাঁচ বছর

ফেনীতে পৃথক দুটি মাদক মামলায় দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় আব্দুল হালিম জামশেদ (৪০) নামের এক আসামিকে যাবজ্জী…

ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
আইন ও অপরাধ

ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াতকে (মুন) আটক করেছে…