…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াতকে (মুন) আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত একটার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা ধানমন্ডি ২৭ নম্বরে শাখাওয়াতকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে এসেছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচাই-বাছাই চলছে।

শাখাওয়াতকে আটকের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন। ভিডিওতে দেখা যায়, শাখাওয়াতকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তাঁর কাছে ডিসেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনা জানতে চাওয়া হয়।

জবাবে শাখাওয়াত বলেন, তিনি ‘ওএসডি’ অবস্থায় আছেন। এ সময় একজন তাঁকে থাপ্পড় দেন বলে ভিডিওতে দেখা যায়।

ভিডিওতে আরও দেখা যায়, ছাত্রদল নেতা মোতাহার হোসেন শাখাওয়াতের কাছে নাম জানতে চান। সরকারি আমলা হয়ে আর নাশকতা করবেন কি না, তা-ও জানতে চান তিনি। জবাবে আর করবেন না বলে জানান শাখাওয়াত। এ সময় তাঁকে কান ধরতে বলেন ছাত্রদল নেতা-কর্মীরা। তিনি কান ধরেন।

পরে পুলিশ তাঁকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতিনের ভাইয়ের মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় স্ত্রী নাছিমা খাতুনকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শওকত আলী ও সতিনের ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক…

ফেনীতে দুই মাদক মামলার রায়: ফেনসিডিলের মামলায় যাবজ্জীবন, ইয়াবার মামলায় পাঁচ বছর
আইন ও অপরাধ

ফেনীতে দুই মাদক মামলার রায়: ফেনসিডিলের মামলায় যাবজ্জীবন, ইয়াবার মামলায় পাঁচ বছর

ফেনীতে পৃথক দুটি মাদক মামলায় দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় আব্দুল হালিম জামশেদ (৪০) নামের এক আসামিকে যাবজ্জী…

বরিশালে লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা: পাঁচ বছর পর আসামি গ্রেপ্তার
আইন ও অপরাধ

বরিশালে লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা: পাঁচ বছর পর আসামি গ্রেপ্তার

বরিশালে লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টার মামলায় পাঁচ বছর পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার সক…

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুনের মামলায় বাদী হতে রাজি না হওয়ায় সার্জেন্ট সাময়িক বরখাস্ত
আইন ও অপরাধ

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুনের মামলায় বাদী হতে রাজি না হওয়ায় সার্জেন্ট সাময়িক বরখাস্ত

চট্টগ্রাম নগরের একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী হতে রাজি না হওয়ায় এক ট্রাফিক সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছ…