…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ফেনীতে দুই মাদক মামলার রায়: ফেনসিডিলের মামলায় যাবজ্জীবন, ইয়াবার মামলায় পাঁচ বছর

নিজস্ব প্রতিবেদক
ফেনীতে দুই মাদক মামলার রায়: ফেনসিডিলের মামলায় যাবজ্জীবন, ইয়াবার মামলায় পাঁচ বছর
ছবি: সংগৃহীত

ফেনীতে পৃথক দুটি মাদক মামলায় দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় আব্দুল হালিম জামশেদ (৪০) নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৪০০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় মোতাহের হোসেন সুমন নামের আরেক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার ফেনীর পৃথক দুটি আদালত এ রায় ঘোষণা করেন।

ফেনীর অতিরিক্ত দায়রা জজ আদালত-২-এর বিচারক মাসফিকুল হক ফেনসিডিলের মামলায় রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি জামশেদকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত জামশেদ ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের আব্দুল কুদ্দুস সওদাগরের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল জামশেদকে তাঁর বসতঘর থেকে ৭৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলগাজী থানায় মামলা করা হয়।

ওই বছরের শেষ দিকে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জেলা ও দায়রা জজ আদালতে মামলাটির বিচারকাজ শুরু হয়।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান সেলিম বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন; তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে এবং যেদিন তিনি গ্রেপ্তার হবেন, সেদিন থেকে তাঁর সাজা কার্যকর শুরু হবে।

অপর মামলায় ফেনীর যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুন নাহার ৪০০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় মোতাহের হোসেন সুমনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে ২ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত সুমন দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের মাঈন উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে সুমনের বিরুদ্ধে মামলাটি করেন। ৪০০ পিস ইয়াবা বিক্রির উদ্দেশ্যে হেফাজতে রাখার অভিযোগে মামলাটি করা হয়। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০০৪ সালের সংশোধিত ১০(১)(খ) ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর জহির উদ্দিন মামুন বলেন, রায়ের পর সুমনের জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতিনের ভাইয়ের মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় স্ত্রী নাছিমা খাতুনকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শওকত আলী ও সতিনের ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক…

বরিশালে লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা: পাঁচ বছর পর আসামি গ্রেপ্তার
আইন ও অপরাধ

বরিশালে লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা: পাঁচ বছর পর আসামি গ্রেপ্তার

বরিশালে লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টার মামলায় পাঁচ বছর পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার সক…

ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
আইন ও অপরাধ

ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াতকে (মুন) আটক করেছে…

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুনের মামলায় বাদী হতে রাজি না হওয়ায় সার্জেন্ট সাময়িক বরখাস্ত
আইন ও অপরাধ

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুনের মামলায় বাদী হতে রাজি না হওয়ায় সার্জেন্ট সাময়িক বরখাস্ত

চট্টগ্রাম নগরের একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী হতে রাজি না হওয়ায় এক ট্রাফিক সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছ…