…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

র‍্যানসমওয়্যার হামলায় সবচেয়ে কম অর্থ দিয়েছে খুচরা বিক্রেতারা, তবে বেড়েছে পুনরুদ্ধারের খরচ: সফোস

নিজস্ব প্রতিবেদক
র‍্যানসমওয়্যার হামলায় সবচেয়ে কম অর্থ দিয়েছে খুচরা বিক্রেতারা, তবে বেড়েছে পুনরুদ্ধারের খরচ: সফোস
ছবি: সংগৃহীত

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস ষষ্ঠ বার্ষিক ‘স্টেট অব র‍্যানসমওয়্যার ইন রিটেইল’ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে খুচরা বিক্রয় খাতে র‍্যানসমওয়্যার হামলার ক্ষেত্রে কিছু উন্নতির পাশাপাশি বেশ কিছু ঝুঁকির বিষয় উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, অন্য ব্যবসার তুলনায় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলো হামলাকারীদের সবচেয়ে কম অর্থ দিয়েছে। একই সঙ্গে জরিপের ইতিহাসে এবারই সবচেয়ে কম সময়ে প্রতিষ্ঠানগুলো হামলার ক্ষতি কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পেরেছে।

তবে ঝুঁকির দিকও স্পষ্ট। গত বছরের তুলনায় তথ্য এনক্রিপশনের হার ১৪ শতাংশ বেড়েছে। হামলার পর স্বাভাবিক কার্যক্রমে ফিরতে গড় ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে।

ব্ল্যাক ফ্রাইডের মতো কেনাকাটার মৌসুমে ও ছুটির দিনে কেনাকাটা বাড়ায় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল সেবা সচল রাখা জরুরি। কিন্তু এ সময়েই র‍্যানসমওয়্যার হামলা হয়ে থাকে, আর এতে লেনদেন ব্যবস্থা, পণ্যের মজুত ব্যবস্থাপনা, অর্ডার সরবরাহ ও গ্রাহকসেবা ব্যাহত হয়। তাই সাইবার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা আগে থেকে চিহ্নিত করে তা সমাধান করতে হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগিয়ে খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোর ওপর সাইবার হামলার ঝুঁকি বাড়ছে। ফিশিং, ক্ষতিকর ই-মেইল, চুরি হওয়া অ্যাকাউন্টের তথ্য এবং দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করে হামলাকারীরা প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশের চেষ্টা করছে।

প্রতিবেদনে আরও উঠে এসেছে, তথ্য চুরি ও এনক্রিপশনের ঘটনা বেড়েছে। হামলার পর তথ্য ও কার্যক্রম পুনরুদ্ধারে ব্যাকআপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারলেও প্রতিষ্ঠানগুলোর পুনরুদ্ধার খরচ বেড়েছে।

গবেষণার ফলাফলের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর জন্য কয়েকটি পরামর্শ দিয়েছে সফোস। প্রথম পরামর্শ হলো, আগে থেকে শনাক্ত হওয়া নিরাপত্তার ত্রুটিগুলো দ্রুত ঠিক করা।

দ্বিতীয় পরামর্শ পরিচয়ভিত্তিক নিরাপত্তা নিয়ে: মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) ও শক্তিশালী অ্যাক্সেস কন্ট্রোল ব্যবহার করতে হবে, পাশাপাশি সন্দেহজনক কার্যক্রমের ওপর নজর রাখতে হবে।

তৃতীয় পরামর্শে নিরাপত্তাব্যবস্থার সমন্বয়ের কথা বলা হয়েছে — পরিচয় যাচাই, ই-মেইল, এন্ডপয়েন্ট ও নেটওয়ার্ক নিরাপত্তাব্যবস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করা, যাতে দ্রুত হুমকি শনাক্ত ও মোকাবিলা করা যায়।

চতুর্থ পরামর্শ হলো ব্যবসায়িক কার্যক্রম সচল রাখার প্রস্তুতি: নিয়মিত ব্যাকআপ ও তথ্য পুনরুদ্ধারের প্রক্রিয়া পরীক্ষা করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখা।

সফোসের মতে, নিরাপত্তাব্যবস্থাগুলোর মধ্যে সমন্বয় থাকলে প্রতিষ্ঠানগুলো আগেভাগেই সাইবার হুমকি শনাক্ত ও মোকাবিলা করতে পারবে। এতে বাণিজ্যের মৌসুমে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সেবা ব্যাহত হওয়ার ঝুঁকি কমবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রযুক্তি বিভাগের আরও খবর

প্রযুক্তি

এআইয়ের পর কোয়ান্টাম প্রযুক্তিতে নতুন প্রতিযোগিতায় নামছে ইউরোপ, প্রস্তাব পাঁচ হাজার কোটি ইউরোর তহবিলের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে প্রতিযোগিতার মধ্যেই প্রযুক্তিগত আধিপত্যের নতুন ক্ষেত্র হয়ে উঠছে কোয়ান্টাম প্রযুক্তি। এই প্রতিযোগিতায় নি…

এক আলোক-দিন দূরত্ব ছোঁয়ার মুখে আবার যোগাযোগে সমস্যা ভয়েজার-১-এর, আসছে শুধু ফাঁকা সংকেত
প্রযুক্তি

এক আলোক-দিন দূরত্ব ছোঁয়ার মুখে আবার যোগাযোগে সমস্যা ভয়েজার-১-এর, আসছে শুধু ফাঁকা সংকেত

আলো একদিনে যে দূরত্ব অতিক্রম করে, পৃথিবী থেকে সেই এক আলোক-দিন দূরত্ব অতিক্রম করে ইতিহাস গড়ার ঠিক আগমুহূর্তে আবারও যোগাযোগে সমস্যায় পড়েছে যুক্তরাষ্ট…

দেশীয় উৎপাদন ৯০ শতাংশে নিতে হাইটেক খাতে ৪-৫ শতাংশ প্রণোদনার প্রস্তাব
প্রযুক্তি

দেশীয় উৎপাদন ৯০ শতাংশে নিতে হাইটেক খাতে ৪-৫ শতাংশ প্রণোদনার প্রস্তাব

মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্যের দেশীয় উৎপাদন ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে হাইটেক খাতে ৪ থেকে ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন…

হোয়াটসঅ্যাপে চালু হলো শিডিউল করে বার্তা পাঠানোর সুবিধা
প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে চালু হলো শিডিউল করে বার্তা পাঠানোর সুবিধা

নির্দিষ্ট কোনো সময়ে একটি বার্তা পৌঁছানো প্রয়োজন হলে এখন থেকে হোয়াটসঅ্যাপে আগেই তা লিখে পাঠানোর সময় নির্ধারণ করে রাখা যাবে। মেসেজিং প্ল্যাটফর্মটিতে…