…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

চ্যাটজিপিটিতে চ্যাট ও ওয়ার্কের ব্যবহারসীমা এক করে দিচ্ছে ওপেনএআই, উদ্বেগে ব্যবহারকারীরা

নিজস্ব প্রতিবেদক
চ্যাটজিপিটিতে চ্যাট ও ওয়ার্কের ব্যবহারসীমা এক করে দিচ্ছে ওপেনএআই, উদ্বেগে ব্যবহারকারীরা
ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটিতে চ্যাট ও চ্যাটজিপিটি ওয়ার্ক সুবিধা ব্যবহারের সীমা একীভূত করার উদ্যোগ নিয়েছে ওপেনএআই। নতুন এই উদ্যোগের আওতায় সুবিধা দুটিতে বর্তমানের মতো আলাদা ব্যবহারসীমা থাকবে না; উভয় সুবিধা ব্যবহারের জন্য একটি অভিন্ন সীমা নির্ধারণ করা হবে।

এর ফলে নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহারকারীদের অনেকেরই চ্যাট ও ওয়ার্ক ব্যবহারের সীমা আগের তুলনায় দ্রুত শেষ হয়ে যেতে পারে। আর তাই বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন অনেক ব্যবহারকারী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওপেনএআইয়ের পণ্য বিভাগের প্রধান থিবো ‘টিবো’ সোশিও জানান, প্রাথমিকভাবে অল্পসংখ্যক প্রো গ্রাহকের জন্য নতুন ব্যবস্থাটি চালু করা হয়েছে। এর আগে ই-মেইলের মাধ্যমে গ্রাহকদের এই পরিবর্তনের কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে ওপেনএআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, নতুন ব্যবস্থায় অধিকাংশ গ্রাহকের ব্যবহারের সীমা আগের তুলনায় দ্রুত শেষ হওয়ার আশঙ্কা নেই। তবে যাঁরা নিয়মিত ও ব্যাপকভাবে চ্যাটজিপিটি ব্যবহার করেন, তাঁদের একটি ছোট অংশের ক্ষেত্রে নির্ধারিত সীমা আগেভাগেই শেষ হয়ে যেতে পারে।

চ্যাট ও ওয়ার্কের ব্যবহারের সীমা এক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও ওপেনএআইয়ের কমিউনিটি ফোরামে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক ব্যবহারকারী। তাঁদের আশঙ্কা, নতুন ব্যবস্থায় উন্নত রিজনিং মডেল ব্যবহারের সুযোগ কমে যাবে। অথচ সাবস্ক্রিপশন ফি আগের মতোই দিতে হবে। ফলে একই খরচে আগের তুলনায় কমবার উন্নত মডেল ব্যবহারের সুযোগ পাবেন তাঁরা।

ওপেনএআইয়ের তথ্যমতে, নতুন ব্যবস্থায় চ্যাটজিপিটির চ্যাট ও ওয়ার্ক দুই সুবিধার ব্যবহার একটি অভিন্ন হিসাবের আওতায় আসবে। তবে ইনস্ট্যান্ট মডেলে কথোপকথনের ক্ষেত্রে কোনো ব্যবহারের সীমা থাকবে না। গ্রাহকেরা যাতে সাবস্ক্রিপশন পরিকল্পনার আওতায় আরও বেশি কাজ করতে পারেন, সে জন্য সেবার কার্যকারিতা বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখবে ওপেনএআই।

ওপেনএআইয়ের সাপোর্ট পেজের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে সীমিতসংখ্যক গ্রাহকের জন্য নতুন ব্যবস্থাটি চালু করা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে আরও বেশি গ্রাহকের জন্য অভিন্ন ব্যবহারের সীমা চালু করা হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রযুক্তি বিভাগের আরও খবর

র‍্যানসমওয়্যার হামলায় সবচেয়ে কম অর্থ দিয়েছে খুচরা বিক্রেতারা, তবে বেড়েছে পুনরুদ্ধারের খরচ: সফোস
প্রযুক্তি

র‍্যানসমওয়্যার হামলায় সবচেয়ে কম অর্থ দিয়েছে খুচরা বিক্রেতারা, তবে বেড়েছে পুনরুদ্ধারের খরচ: সফোস

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস ষষ্ঠ বার্ষিক ‘স্টেট অব র‍্যানসমওয়্যার ইন রিটেইল’ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে খুচরা বিক্রয় খাতে র‍্যানসমওয়্য…

প্রযুক্তি

এআইয়ের পর কোয়ান্টাম প্রযুক্তিতে নতুন প্রতিযোগিতায় নামছে ইউরোপ, প্রস্তাব পাঁচ হাজার কোটি ইউরোর তহবিলের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে প্রতিযোগিতার মধ্যেই প্রযুক্তিগত আধিপত্যের নতুন ক্ষেত্র হয়ে উঠছে কোয়ান্টাম প্রযুক্তি। এই প্রতিযোগিতায় নি…

এক আলোক-দিন দূরত্ব ছোঁয়ার মুখে আবার যোগাযোগে সমস্যা ভয়েজার-১-এর, আসছে শুধু ফাঁকা সংকেত
প্রযুক্তি

এক আলোক-দিন দূরত্ব ছোঁয়ার মুখে আবার যোগাযোগে সমস্যা ভয়েজার-১-এর, আসছে শুধু ফাঁকা সংকেত

আলো একদিনে যে দূরত্ব অতিক্রম করে, পৃথিবী থেকে সেই এক আলোক-দিন দূরত্ব অতিক্রম করে ইতিহাস গড়ার ঠিক আগমুহূর্তে আবারও যোগাযোগে সমস্যায় পড়েছে যুক্তরাষ্ট…

দেশীয় উৎপাদন ৯০ শতাংশে নিতে হাইটেক খাতে ৪-৫ শতাংশ প্রণোদনার প্রস্তাব
প্রযুক্তি

দেশীয় উৎপাদন ৯০ শতাংশে নিতে হাইটেক খাতে ৪-৫ শতাংশ প্রণোদনার প্রস্তাব

মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্যের দেশীয় উৎপাদন ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে হাইটেক খাতে ৪ থেকে ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন…