…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

জয়পুরহাটে পুকুরের পানির নিচ থেকে ৪২ কেজির দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করল বিজিবি

নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকার একটি পুকুরের পানির নিচ থেকে মোট ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া মূর্তি দুটির আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

২০ বিজিবির অধীন হাটখোলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পূর্ব উচনা গ্রামে ভোররাতে অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে ২০ বিজিবি, জয়পুরহাটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের ২৮১/২৫-এস নম্বর মূল পিলার থেকে প্রায় ২৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পুকুরে কষ্টিপাথরের মূর্তি লুকিয়ে রাখার খবর পায় বিজিবি।

বিজিবির ধারণা, রাতের আঁধারে একটি চোরাচালান চক্র মূর্তি দুটি ভারতে পাচারের উদ্দেশ্যে ওই পুকুরে লুকিয়ে রেখেছিল।

এই তথ্যের ভিত্তিতে ২০ বিজিবির দুটি টহল দল পুকুরটিতে তল্লাশি চালায়। একপর্যায়ে পানির নিচে বাঁশের খুঁটির সঙ্গে বিশেষ চিহ্ন দিয়ে পাশাপাশি রাখা অবস্থায় মূর্তি দুটি পাওয়া যায়।

২০ বিজিবি জানায়, উদ্ধার হওয়া মূর্তি দুটির একটির ওজন ২৫ কেজি এবং অন্যটির ওজন ১৭ কেজি।

প্রত্নতাত্ত্বিক নিদর্শন দুটি নওগাঁর বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধবিহারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, একজনের বয়স ৪, আরেকজনের ৩
জাতীয়

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, একজনের বয়স ৪, আরেকজনের ৩

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু মোস্তাফিজুর (৪) ও আলিফ (৩); তারা পরস্পরের চাচাতো ভাই।…

বাল্যবিবাহের খবর দেওয়া কমেছে ৪০ শতাংশ পর্যন্ত, গোপনে বিয়ে বাড়ার শঙ্কা
জাতীয়

বাল্যবিবাহের খবর দেওয়া কমেছে ৪০ শতাংশ পর্যন্ত, গোপনে বিয়ে বাড়ার শঙ্কা

‘আমি পড়াশোনা করতে চাইছিলাম। বিয়েতে রাজি ছিলাম না। বলছিলাম, আমি তো কিশোরী। আমার বয়স হয় নাই।’ কথাগুলো বলেছে বাল্যবিবাহের শিকার এক কিশোরী। তার সুরক্ষ…

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি: সিন্ডিকেটের সিদ্ধান্তে চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত
জাতীয়

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি: সিন্ডিকেটের সিদ্ধান্তে চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যা…

১৮ বছর পর রাজশাহীর হাসপাতালে মাকে ফিরে পেলেন নিয়ামুল, বরিশালের বাড়ি ফিরছেন মিনারা বেগম
জাতীয়

১৮ বছর পর রাজশাহীর হাসপাতালে মাকে ফিরে পেলেন নিয়ামুল, বরিশালের বাড়ি ফিরছেন মিনারা বেগম

চার বছর বয়সে মাকে হারিয়েছিলেন নিয়ামুল। মা কোথায় গেছেন বা কেন গেছেন, তা বোঝার বয়স তখন তাঁর ছিল না। এরপর কেটে গেছে ১৮ বছর। শুক্রবার সকালে রাজশাহী মেডিকে…