…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সুন্দরবনের কয়রায় জলদস্যুদের দুই সহযোগী গ্রেপ্তার, চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সুন্দরবনের কয়রায় জলদস্যুদের দুই সহযোগী গ্রেপ্তার, চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার
ছবি: সংগৃহীত

খুলনার কয়রা উপজেলায় সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে জলদস্যুদের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কয়রা সদরের কেরামত গাজীর ছেলে হাফিজুর রহমান (৩৭) ও জামাল ফারুকের ছেলে আব্দুর রহিম (২৬)। এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআরবি সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানির একটি দল কয়রা থানার ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। ইয়াদ কয়রা সদরের মহরালী পাড়ের বাসিন্দা। তল্লাশিতে দস্যুতার কাজে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়।

এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, হাফিজুর রহমান অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে জলদস্যুদের সহযোগিতা করতেন বলে তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে আব্দুর রহিম জলদস্যুদের খাদ্য ও প্রয়োজনীয় রসদ সরবরাহ করতেন। পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে তাঁদের সহযোগিতা করতেন বলে জানা গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক আসামিদের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

খুলনায় চাঁদা না পেয়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি, হতাহত নেই
আইন ও অপরাধ

খুলনায় চাঁদা না পেয়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি, হতাহত নেই

চাঁদা না পেয়ে খুলনায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে নগরীর লবণচরা থানার হঠাৎ বাজার এলাকায় একটি তুষকাঠের ম…

টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলে হামলার ঘটনায় মামলা, প্রধান আসামিসহ আসামি ৫ হাজার
আইন ও অপরাধ

টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলে হামলার ঘটনায় মামলা, প্রধান আসামিসহ আসামি ৫ হাজার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা…

খুলনায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৭৩, উদ্ধার ৭৫টি ইয়াবা
আইন ও অপরাধ

খুলনায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৭৩, উদ্ধার ৭৫টি ইয়াবা

খুলনা মহানগর ও জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ৭৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন মামলা ও অপরাধে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৭৫টি…

জামালপুরের ইসলামপুরে ঘরে ঢুকে স্বর্ণকারকে হত্যা, পালানোর সময় অভিযুক্তকে ধরে পুলিশে দিল জনতা
আইন ও অপরাধ

জামালপুরের ইসলামপুরে ঘরে ঢুকে স্বর্ণকারকে হত্যা, পালানোর সময় অভিযুক্তকে ধরে পুলিশে দিল জনতা

জামালপুরের ইসলামপুরে নিজ বসতঘরে শ্রী অমৃত সরকার (৪৪) নামের এক স্বর্ণকারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রাশেদ মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ…