…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

নওগাঁর রাণীনগরে বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নওগাঁর রাণীনগরে বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নওগাঁর রাণীনগরে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে রাণীনগর বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ শেখ (৫২) এবং রাণীনগর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রাব্বী শেখ (২৫)।

তাঁরা দুজনই উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের বাসিন্দা। আশরাফ শেখ ওই গ্রামের মতিন শেখের ছেলে এবং রাব্বী শেখ আফছার শেখের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া মণ্ডল জানান, গত বুধবার ২৫ নভেম্বর রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের খানপুকুর বাজারে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে মামলা হয়। মামলার এজাহারনামীয় আসামি হিসেবে আশরাফ শেখ ও রাব্বী শেখকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান।

ওসি আরও জানান, গ্রেপ্তার দুজনকে আজ আদালতে পাঠানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

জামালপুরের ইসলামপুরে ঘরে ঢুকে স্বর্ণকারকে হত্যা, পালানোর সময় অভিযুক্তকে ধরে পুলিশে দিল জনতা
আইন ও অপরাধ

জামালপুরের ইসলামপুরে ঘরে ঢুকে স্বর্ণকারকে হত্যা, পালানোর সময় অভিযুক্তকে ধরে পুলিশে দিল জনতা

জামালপুরের ইসলামপুরে নিজ বসতঘরে শ্রী অমৃত সরকার (৪৪) নামের এক স্বর্ণকারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রাশেদ মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ…

যশোরে বিজিবির অভিযানে ১৫টি স্বর্ণের বার উদ্ধার, তিনজন আটক
আইন ও অপরাধ

যশোরে বিজিবির অভিযানে ১৫টি স্বর্ণের বার উদ্ধার, তিনজন আটক

যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১৫টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের ওজন ১ কেজি ৭৮০ গ্রাম এবং বিজিবির হিসাবে…

সুন্দরবনের কয়রায় জলদস্যুদের দুই সহযোগী গ্রেপ্তার, চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার
আইন ও অপরাধ

সুন্দরবনের কয়রায় জলদস্যুদের দুই সহযোগী গ্রেপ্তার, চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার

খুলনার কয়রা উপজেলায় সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে জলদস্যুদের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।…

রাজবাড়ীর গোয়ালন্দে ছিনতাইয়ের চেষ্টা: বিদেশি পিস্তলসহ তিনজনকে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা
আইন ও অপরাধ

রাজবাড়ীর গোয়ালন্দে ছিনতাইয়ের চেষ্টা: বিদেশি পিস্তলসহ তিনজনকে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিশ্বনাথপাড়া এলাকায় বেড়িবাঁধের পাকা সড়কে ইজিবাইকের এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় তিনজনকে আ…