…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২৬ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে এসব পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধীন আলীনগর বিওপির একটি বিশেষ টহল দল শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে সীমান্ত পিলার ১৮৪৯/১৮-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলীনগর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ৫২০ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ করা তামাকজাত দ্রব্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পলাতক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে বলেও জানান তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেট বিভাগ

কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে আড়াই হাজার প্যাকেট ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২৬ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)…

শ্রীমঙ্গলের কামাসিদে রাস্তার পাশ থেকে আহত সোনালী হনুমান উদ্ধার, জানকীছড়া রেসকিউ সেন্টারে চিকিৎসা চলছে
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলের কামাসিদে রাস্তার পাশ থেকে আহত সোনালী হনুমান উদ্ধার, জানকীছড়া রেসকিউ সেন্টারে চিকিৎসা চলছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কামাসিদ এলাকায় রাস্তার পাশ থেকে আহত একটি সোনালী হনুমান উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। প্রাথমিক চিকিৎ…

কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাই সালাহউদ্দিনের মৃত্যুদণ্ড
সিলেট বিভাগ

কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাই সালাহউদ্দিনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারের কুলাউড়ায় শ্যালিকাকে হত্যা এবং স্ত্রী ও শিশুসন্তানকে হত্যাচেষ্টার দায়ে সালাহউদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।…