…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মান্দায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
মান্দায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করল পুলিশ
ছবি: সংগৃহীত

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী দেওয়ানপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে, আর এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে মান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আফসার আলী। অভিযোগে তিনি বলেন, দোডাঙ্গী মৌজার ১০৬৬ নম্বর দাগে নুরুদ্দীন প্রামাণিক ও সামসুদ্দীন প্রামাণিকের মালিকানায় ৪ দশমিক ৪২৭ শতাংশ জমি রয়েছে। তবে তাঁরা প্রায় ৮ শতাংশ জমি ভোগদখল করছেন বলে তিনি অভিযোগ করেন।

আফসার আলী জানান, এ নিয়ে নওগাঁ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারায় মামলা এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আরেকটি মামলা চলমান রয়েছে। মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করতে উভয় পক্ষের ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলে তিনি জানান।

তাঁর ভাষ্য, আদালতে মামলা চলমান থাকা অবস্থায় গত বুধবার থেকে প্রতিপক্ষের লোকজন ওই জমিতে ইটের সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেন এবং নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কাজ চালিয়ে যান। এ ঘটনায় গতকাল তিনি থানায় লিখিত অভিযোগ দেন।

তবে অভিযোগ অস্বীকার করে নুরুদ্দীন প্রামাণিক বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে ওই সম্পত্তিতে বসতবাড়ি নির্মাণ করে বসবাস ও ভোগদখল করে আসছেন। বসতবাড়ির নিরাপত্তার জন্যই সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে বলে তিনি জানান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আদালতে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

পাকুন্দিয়ায় ঝটিকা মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আটক
আইন ও অপরাধ

পাকুন্দিয়ায় ঝটিকা মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আটক

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকায় ঝটিকা মিছিল বের করার চেষ্টার সময় নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার জুমার নামাজের প…

রাজশাহী ও সাভারে দুই বাসে আগুন, বরিশালে গ্রামীণ ব্যাংক শাখায় তিনটি পেট্রলবোমা
আইন ও অপরাধ

রাজশাহী ও সাভারে দুই বাসে আগুন, বরিশালে গ্রামীণ ব্যাংক শাখায় তিনটি পেট্রলবোমা

রাজশাহীতে গ্যারেজে রাখা একটি বাসে এবং ঢাকার সাভারে মহাসড়কের পাশে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের এ…

জামালপুরের ইসলামপুরে ঘরে ঢুকে স্বর্ণকারকে হত্যা, পালানোর সময় অভিযুক্তকে ধরে পুলিশে দিল জনতা
আইন ও অপরাধ

জামালপুরের ইসলামপুরে ঘরে ঢুকে স্বর্ণকারকে হত্যা, পালানোর সময় অভিযুক্তকে ধরে পুলিশে দিল জনতা

জামালপুরের ইসলামপুরে নিজ বসতঘরে শ্রী অমৃত সরকার (৪৪) নামের এক স্বর্ণকারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রাশেদ মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ…

যশোরে বিজিবির অভিযানে ১৫টি স্বর্ণের বার উদ্ধার, তিনজন আটক
আইন ও অপরাধ

যশোরে বিজিবির অভিযানে ১৫টি স্বর্ণের বার উদ্ধার, তিনজন আটক

যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১৫টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের ওজন ১ কেজি ৭৮০ গ্রাম এবং বিজিবির হিসাবে…