…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পাকুন্দিয়ায় ঝটিকা মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
পাকুন্দিয়ায় ঝটিকা মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আটক
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকায় ঝটিকা মিছিল বের করার চেষ্টার সময় নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার জুমার নামাজের পর পৌর সদরের মধ্য পাকুন্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্নার নেতৃত্বে একদল নেতা-কর্মী মধ্য পাকুন্দিয়া এলাকায় ঝটিকা মিছিল বের করেন। এ সময় পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দেন।

ধাওয়ার মুখে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে তিনজনকে আটক করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে।

অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মান্দায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করল পুলিশ
আইন ও অপরাধ

মান্দায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করল পুলিশ

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্…

রাজশাহী ও সাভারে দুই বাসে আগুন, বরিশালে গ্রামীণ ব্যাংক শাখায় তিনটি পেট্রলবোমা
আইন ও অপরাধ

রাজশাহী ও সাভারে দুই বাসে আগুন, বরিশালে গ্রামীণ ব্যাংক শাখায় তিনটি পেট্রলবোমা

রাজশাহীতে গ্যারেজে রাখা একটি বাসে এবং ঢাকার সাভারে মহাসড়কের পাশে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের এ…

জামালপুরের ইসলামপুরে ঘরে ঢুকে স্বর্ণকারকে হত্যা, পালানোর সময় অভিযুক্তকে ধরে পুলিশে দিল জনতা
আইন ও অপরাধ

জামালপুরের ইসলামপুরে ঘরে ঢুকে স্বর্ণকারকে হত্যা, পালানোর সময় অভিযুক্তকে ধরে পুলিশে দিল জনতা

জামালপুরের ইসলামপুরে নিজ বসতঘরে শ্রী অমৃত সরকার (৪৪) নামের এক স্বর্ণকারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রাশেদ মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ…

যশোরে বিজিবির অভিযানে ১৫টি স্বর্ণের বার উদ্ধার, তিনজন আটক
আইন ও অপরাধ

যশোরে বিজিবির অভিযানে ১৫টি স্বর্ণের বার উদ্ধার, তিনজন আটক

যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১৫টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের ওজন ১ কেজি ৭৮০ গ্রাম এবং বিজিবির হিসাবে…