…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ভৈরব–ময়মনসিংহ মহাসড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার ঝুঁকিতে চালক-যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

ভৈরব–ময়মনসিংহ মহাসড়কের পাশে রাস্তা ঘেঁষে বিশাল বালুর স্তূপ করে রাখা হয়েছে। প্রায় প্রতিদিন ড্রেজারের মাধ্যমে কিংবা ডাম্প ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে বালু এনে সড়কের পাশে স্তূপ করা হচ্ছে। আবার বালু বিক্রি হলে সেগুলোও ট্রাকে তোলা হচ্ছে।

বালুর স্তূপগুলো মূল সড়ক পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকায় এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, মহাসড়কের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক এলাকার ব্রিজের উত্তর পাশের সড়কের দুই পাশ ঘেঁষে প্রায় ১০ থেকে ১২টি স্থানে অবৈধভাবে বালুর স্তূপ রাখা হয়েছে।

বালু স্তূপ থাকার কারণে রাত হলেই সড়কে শুরু হয় ডাকাতের দৌরাত্ম্য। গত এক মাসে এই সড়কে প্রায় পাঁচ-ছয়টি ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বিশেষ করে হালকা বাতাস হলেই উড়ন্ত বালু চালকদের চোখে-মুখে এসে পড়ছে। ফলে যানবাহন নিয়ন্ত্রণে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা দিন দিন বাড়ছে।

মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট যানবাহনের চালকদের সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। পাশাপাশি বালু উড়ে পরিবেশও দূষিত হচ্ছে।

বালুর স্তূপের কারণে সড়ক সংকীর্ণ হয়ে যাওয়ায় এখানে প্রতিনিয়ত নানা দুর্ঘটনা ঘটছে। প্রকাশ্যে মহাসড়কের পাশে জায়গা দখল করে বালুর অবৈধ ব্যবসা চললেও সড়ক ও জনপথ বিভাগ ও স্থানীয় প্রশাসন নীরব বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় অটোরিকশা চালক দুলাল মিয়া বলেন, এই মহাসড়ক দিয়ে প্রতিদিন চলাচল করেন তিনি। বাতাস উঠলেই বালু উড়ে চোখে ঢুকে যায়, সামনে কিছু দেখা যায় না। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সিএনজি চালক বাসার মিয়া বলেন, তিনি এই সড়ক দিয়ে নিয়মিত যাত্রী পরিবহন করেন। কালিকাপ্রসাদ এলাকায় সড়কের দুই পাশে পাহাড়ের মতো উঁচু করে বালু স্তূপ রেখে বিক্রি করছে একটি চক্র। গাড়ি চলাচলের সময় বাতাসে বালু উড়ে চোখে পড়ছে।

মোটরসাইকেল আরোহী জামাল মিয়া বলেন, সরকারি সড়কের জায়গা দখল করে একটি চক্র অবৈধভাবে বালু ব্যবসা করছে। তারা কোনো নিয়ম-নীতি না মেনে যেকোনো সময় সড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে বালু ওঠানামা করছে। এই সমস্যা সমাধানে তিনি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় বাসিন্দা মো. সোহান আহমেদ বলেন, সড়কের পাশের বেশ কয়েকটি জায়গা দখল করে বালুর স্তূপ রেখে ব্যবসা চালাচ্ছেন বালু ব্যবসায়ীরা। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং সড়কের ওপর বালু ছড়িয়ে পড়ে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এগুলো দ্রুত সরানো না হলে যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

কালিকাপ্রসাদ গাজিরটেক এলাকার বালু ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা নিজেদের ও সওজের জায়গায় বালুর ব্যবসা করে আসছেন। এ জন্য কারও কাছে কোনো অনুমতি নেননি। বালু ট্রাকে ওঠানামা করার সময় সড়কে যান চলাচলে কিছুটা দুর্ভোগ সৃষ্টি হয়, তা অস্বীকার করার কিছু নেই। তবে এখন পর্যন্ত কেউ তাঁদের কাছে এ নিয়ে কোনো অভিযোগ করেননি বলে তিনি জানান।

নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক আলাল উদ্দিন বলেন, এভাবে সড়কের পাশে বালুর ব্যবসা চলায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে, অথচ প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

ভৈরব সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী স্বর্ণা আক্তার বলেন, বালু উত্তোলন করে সড়কের পাশে স্তূপ করে রাখা জায়গাটি হাইওয়ের অন্তর্ভুক্ত। বিষয়টি তিনি সাম্প্রতিক সময়ে অবগত হয়েছেন। চালক ও যাত্রীদের অসুবিধা হওয়ায় দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সওজের জায়গা অনুমতি ছাড়া দখল করে কীভাবে বালু ব্যবসা চলছে, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ মহাসড়কের পাশে সওজের জায়গায় বালু রেখে ব্যবসা করাকে অত্যন্ত গর্হিত কাজ বলে মন্তব্য করেছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ময়মনসিংহে তিন অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

ময়মনসিংহে তিন অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

ময়মনসিংহে পুলিশের পৃথক তিনটি বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে…

ময়মনসিংহে ২২টি বইঠাসহ স্বেচ্ছাসেবক লীগ কর্মী মোজাম্মেল গ্রেপ্তার, ফুলপুরে আটক যুবলীগ কর্মী
আইন ও অপরাধ

ময়মনসিংহে ২২টি বইঠাসহ স্বেচ্ছাসেবক লীগ কর্মী মোজাম্মেল গ্রেপ্তার, ফুলপুরে আটক যুবলীগ কর্মী

ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ এলাকায় যৌথ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কর্মী মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ব…

ঈশ্বরদীতে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম, রাজশাহী মেডিকেলে ভর্তি
আইন ও অপরাধ

ঈশ্বরদীতে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম, রাজশাহী মেডিকেলে ভর্তি

পাবনার ঈশ্বরদীতে মোবাইল ফোনের স্ক্রিনে রাখা এক স্কুলছাত্রীর ছবি সরিয়ে নেওয়ার অনুরোধ করায় ওই ছাত্রীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক…

ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে অচেতন করে সোনার দোকানে চুরি, প্রায় দুই হাজার ভরি গয়না লুট
আইন ও অপরাধ

ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে অচেতন করে সোনার দোকানে চুরি, প্রায় দুই হাজার ভরি গয়না লুট

রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকার একটি শপিং মলে একটি গয়নার দোকানে চুরি হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে আনাম র‍্যাংকস প্লাজার পূরবী …