…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ময়মনসিংহে তিন অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহে তিন অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে পুলিশের পৃথক তিনটি বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আটজনকে তারাকান্দা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনজনকে নগরের কাঁচিঝুলি এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল শুক্রবার জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের ঢাকা বাইপাস থেকে রহমতপুর বাইপাসগামী সড়কের নটর ডেম কলেজসংলগ্ন জালালের মোড় এলাকায় অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা-পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলের প্রস্তুতিতে থাকা ব্যক্তিরা মশাল ও অন্যান্য সরঞ্জাম ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১২টি বইঠা, ১৯টি মশাল স্টিক, বাঁশের লাঠি ও মিছিলের ব্যানার উদ্ধার করা হয়।

অন্যদিকে, গতকাল শুক্রবার রাতে তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের শিমুলতলী বাজারে সাইদুল মেম্বারের বাড়ির সামনে অভিযান চালায় তারাকান্দা থানা-পুলিশ। মশাল মিছিলের প্রস্তুতিকালে সেখান থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আটজন হলেন আব্দুল্লাহ আল রবিন (২৩), জীবন মিয়া (২৫), আসাদিন (৩২), নূর আলম (৩৩), তুহিন ইসলাম (২৮), সেলিম (২৯), আব্দুল কাদির ও বিল্লাল (৩৭)। এ সময় সাতটি মোটরসাইকেল, আটটি অটোরিকশা ও চার বান্ডিল লাঠি উদ্ধার করা হয়।

এ ছাড়া গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে নগরের কাঁচিঝুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন কোতোয়ালির রহমতপুর এলাকার নয়ন (১৫), ঢোলাদিয়া এলাকার আরাফাত (১৬) এবং ফুলপুর উপজেলার ভাইটকান্দি এলাকার হৃদয় (১৮)।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নাশকতা, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

ভৈরব–ময়মনসিংহ মহাসড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার ঝুঁকিতে চালক-যাত্রীরা

ভৈরব–ময়মনসিংহ মহাসড়কের পাশে রাস্তা ঘেঁষে বিশাল বালুর স্তূপ করে রাখা হয়েছে। প্রায় প্রতিদিন ড্রেজারের মাধ্যমে কিংবা ডাম্প ট্রাকসহ বিভিন্ন যানবাহনে ক…

ময়মনসিংহে ২২টি বইঠাসহ স্বেচ্ছাসেবক লীগ কর্মী মোজাম্মেল গ্রেপ্তার, ফুলপুরে আটক যুবলীগ কর্মী
আইন ও অপরাধ

ময়মনসিংহে ২২টি বইঠাসহ স্বেচ্ছাসেবক লীগ কর্মী মোজাম্মেল গ্রেপ্তার, ফুলপুরে আটক যুবলীগ কর্মী

ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ এলাকায় যৌথ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কর্মী মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ব…

ঈশ্বরদীতে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম, রাজশাহী মেডিকেলে ভর্তি
আইন ও অপরাধ

ঈশ্বরদীতে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম, রাজশাহী মেডিকেলে ভর্তি

পাবনার ঈশ্বরদীতে মোবাইল ফোনের স্ক্রিনে রাখা এক স্কুলছাত্রীর ছবি সরিয়ে নেওয়ার অনুরোধ করায় ওই ছাত্রীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক…

ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে অচেতন করে সোনার দোকানে চুরি, প্রায় দুই হাজার ভরি গয়না লুট
আইন ও অপরাধ

ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে অচেতন করে সোনার দোকানে চুরি, প্রায় দুই হাজার ভরি গয়না লুট

রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকার একটি শপিং মলে একটি গয়নার দোকানে চুরি হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে আনাম র‍্যাংকস প্লাজার পূরবী …