…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

মুনীর চৌধুরী সম্মাননা পেলেন মোহাম্মদ জয়নুদ্দীন, জাকারিয়া স্মৃতিপদক শুভাশীষ দত্ত তন্ময়ের

নিজস্ব প্রতিবেদক
মুনীর চৌধুরী সম্মাননা পেলেন মোহাম্মদ জয়নুদ্দীন, জাকারিয়া স্মৃতিপদক শুভাশীষ দত্ত তন্ময়ের
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আধুনিক নাট্যচর্চা, সাহিত্য ও শিক্ষাজগতের অন্যতম পথিকৃৎ শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ৩৬তম মুনীর চৌধুরী সম্মাননা ও ২৯তম মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রদান অনুষ্ঠান।

নাটক সরণির বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দুই গুণী এই সম্মাননায় ভূষিত হন।

এবার মুনীর চৌধুরী সম্মাননা পেলেন মোহাম্মদ জয়নুদ্দীন। মুনীর চৌধুরীকে নিয়ে গবেষণার জন্য তাঁকে এই সম্মাননা জানানো হয়।

অন্যদিকে রূপসজ্জা ও নাট্যচর্চায় সামগ্রিক অবদানের জন্য শুভাশীষ দত্ত তন্ময়কে দেওয়া হয় মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। সভাপতিত্ব করেন থিয়েটারের সভাপতি ও বরেণ্য অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার। স্বাগত বক্তব্য দেন থিয়েটারের পরিচালক (সাংগঠনিক) রামেন্দু মজুমদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরামত মওলা, তারিক আনাম খান, অধ্যাপক আব্দুস সেলিম, বাবুল বিশ্বাস, ত্রপা মজুমদার, আসিফ মুনীর, সৈয়দ আপন আহসানসহ অনেকে।

বাংলাদেশের নাট্যচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৯ সাল থেকে নিয়মিতভাবে ‘মুনীর চৌধুরী সম্মাননা’ এবং ১৯৯৭ সাল থেকে প্রতিভাবান তরুণ নাট্যকর্মীদের ‘মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক’ দিয়ে আসছে নাট্যদল ‘থিয়েটার’।

প্রতিবছর এই দুটি পদক দেওয়া হলেও বর্তমানে এক বছর পরপর তা দেওয়া হচ্ছে। আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের সৌজন্যে মুনীর চৌধুরী সম্মাননার অর্থমূল্য ৫০ হাজার ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদকের অর্থমূল্য ২৫ হাজার টাকা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, মোট আসন ১ হাজার ৫৪৫

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। বাংলা ও ইংরেজি ভার্সনে মোট ১ হাজার ৫৪৫টি…

শিক্ষা

ইতালিতে স্কুলে মুখঢাকা পোশাক নিষিদ্ধের আইন পাস, বিদেশি শিক্ষার্থীর আসনেও সীমা

ইতালির পার্লামেন্ট নতুন একটি শিক্ষা আইন চূড়ান্তভাবে অনুমোদন করেছে, যেখানে স্কুলের শ্রেণিকক্ষে বোরকা ও নিকাবের মতো মুখঢাকা পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছ…

চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
শিক্ষা

চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাত…

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, হাজির ২ হাজার ৩১৮ কলেজের অধ্যক্ষ
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, হাজির ২ হাজার ৩১৮ কলেজের অধ্যক্ষ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ই…