…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

টঙ্গিবাড়ীতে ট্রাককে জায়গা দিতে গিয়ে উল্টে গেল মিশুক, নিচে চাপা পড়ে বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক
টঙ্গিবাড়ীতে ট্রাককে জায়গা দিতে গিয়ে উল্টে গেল মিশুক, নিচে চাপা পড়ে বৃদ্ধ নিহত
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ব্যাটারিচালিত মিশুকের নিচে চাপা পড়ে আবু বাক্কার শেখ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার টঙ্গিবাড়ী-বালিগাঁও প্রধান সড়কের বাদল মিজি স্পেশালাইজড প্রাইভেট হসপিটাল লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বাক্কার শেখ টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত ফালান শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রাস্তার পাশ দিয়ে টঙ্গিবাড়ী বাজারে যাচ্ছিলেন আবু বাক্কার শেখ। পথে হাসপাতালের সামনে একটি বালুভর্তি ট্রাককে জায়গা দিতে গিয়ে ব্যাটারিচালিত মিশুকটি উল্টে যায়। এ সময় মিশুকটির নিচে চাপা পড়েন তিনি।

পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

ভূমি অফিসে ভূমিদস্যুদের প্রভাব ঠেকাতে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ ভূমিমন্ত্রীর
জাতীয়

ভূমি অফিসে ভূমিদস্যুদের প্রভাব ঠেকাতে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ ভূমিমন্ত্রীর

ভূমি অফিসে কোনো ভূমিদস্যু যাতে প্রভাব বিস্তার বা সুযোগ-সুবিধা নিতে না পারে, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহ…

কাশিমপুর কারাগারের ফটকে পাঁচ মিনিটে মায়ের শেষ দেখা পেল তূর্য, প্যারোলে মুক্তি মেলেনি শর্মীর
জাতীয়

কাশিমপুর কারাগারের ফটকে পাঁচ মিনিটে মায়ের শেষ দেখা পেল তূর্য, প্যারোলে মুক্তি মেলেনি শর্মীর

কারাফটকে মায়ের শেষ স্পর্শ পেল কারাবন্দী যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান নিসর্গ হোসেন তূর্য (১৪)। শেষবারের মতো স…

প্রেমের টানে চীন থেকে দেবিদ্বারে এলেন জেকুইন, পরিবারের অসম্মতিতে বিয়ে না করেই ফিরলেন
জাতীয়

প্রেমের টানে চীন থেকে দেবিদ্বারে এলেন জেকুইন, পরিবারের অসম্মতিতে বিয়ে না করেই ফিরলেন

প্রেমের টানে চীন থেকে কুমিল্লার দেবিদ্বারে প্রেমিকার বাড়িতে এসেছিলেন ৩৫ বছর বয়সী চীনা যুবক জেকুইন। তবে প্রেমিকার পরিবারের অসম্মতির কারণে শেষ পর্যন্ত…

সাভার ও আশুলিয়ায় এক রাতে দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন দিল দুর্বৃত্তরা
জাতীয়

সাভার ও আশুলিয়ায় এক রাতে দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন দিল দুর্বৃত্তরা

ঢাকার সাভার ও আশুলিয়ায় এক রাতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতের বিভিন্ন সময়ে এসব …