…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

প্রেমের টানে চীন থেকে দেবিদ্বারে এলেন জেকুইন, পরিবারের অসম্মতিতে বিয়ে না করেই ফিরলেন

নিজস্ব প্রতিবেদক
প্রেমের টানে চীন থেকে দেবিদ্বারে এলেন জেকুইন, পরিবারের অসম্মতিতে বিয়ে না করেই ফিরলেন
ছবি: সংগৃহীত

প্রেমের টানে চীন থেকে কুমিল্লার দেবিদ্বারে প্রেমিকার বাড়িতে এসেছিলেন ৩৫ বছর বয়সী চীনা যুবক জেকুইন। তবে প্রেমিকার পরিবারের অসম্মতির কারণে শেষ পর্যন্ত বিয়ে না করেই ফিরতে হয়েছে তাঁকে। শুক্রবার মধ্যরাতে পুলিশের সহযোগিতায় প্রেমিকার বাড়ি ছাড়েন তিনি।

শুক্রবার দুপুরে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামে প্রেমিকা নুসরাত জাহান তামান্নার (১৯) বাড়িতে যান জেকুইন। বিদেশি যুবক প্রেমিকার বাড়িতে এসেছেন—এ খবর ছড়িয়ে পড়লে বাড়িতে ভিড় করেন উৎসুক লোকজন।

জেকুইন জানান, প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটের মাধ্যমে সুলতানপুর গ্রামের নুসরাত জাহান তামান্নার সঙ্গে তাঁর পরিচয় হয়। সময়ের সঙ্গে তাঁদের পরিচয় ভালোবাসায় রূপ নেয়।

তিনি আরও জানান, প্রেমিকার সঙ্গে দেখা করতে এবং তাঁকে বিয়ে করতে গত ১৯ নভেম্বর চীন থেকে বাংলাদেশে আসেন তিনি। ঢাকার একটি আবাসিক হোটেলে ওঠার পর শুক্রবার সরাসরি প্রেমিকার গ্রামের বাড়িতে যান তিনি।

তামান্না জানান, তিনি ওই চীনা যুবককে বিয়ে করে চীনে যেতে চান। তবে তাঁর বাবা-মা ও স্থানীয় লোকজন এ বিয়েতে রাজি হননি। দীর্ঘ আলোচনা করেও পরিবারকে রাজি করানো সম্ভব না হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশের সহযোগিতায় শুক্রবার মধ্যরাতে জেকুইন বাড়ি ছেড়ে চলে যান।

তামান্নার বাবা আমীর হোসেন বলেন, তাঁরা দরিদ্র মানুষ। মেয়ের সঙ্গে ওই যুবকের মোবাইল ফোনে পরিচয় হয়েছে। যুবক এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন। বিয়ের জন্য তাঁর পরিবার ও সংশ্লিষ্ট দেশের আইনগত সম্মতিপত্র নিয়ে এলে মেয়েকে বিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন বলে জানান তিনি।

ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, চীনা যুবক আসার খবর পেয়ে তিনি ওই বাড়িতে যান। যুবক এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন এবং বিয়ের কোনো অনুমতিপত্র তাঁর কাছে নেই। বিভিন্ন সময় বিয়ের পর ব্ল্যাকমেলের ঘটনা ঘটছে বলেও উল্লেখ করেন তিনি। তামান্নার পরিবার বিয়েতে রাজি না হওয়ায় পুলিশের সহযোগিতায় রাতেই ওই যুবক গ্রাম ছেড়ে চলে যান।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, চীনা যুবক আসার খবর পেয়ে তাঁর নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে যে মেয়ের বাড়িতে তিনি এসেছিলেন, তাঁর পরিবার বিয়েতে সম্মতি না দেওয়ায় রাতেই ওই যুবক বাড়ি ছেড়ে চলে যান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

ভূমি অফিসে ভূমিদস্যুদের প্রভাব ঠেকাতে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ ভূমিমন্ত্রীর
জাতীয়

ভূমি অফিসে ভূমিদস্যুদের প্রভাব ঠেকাতে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ ভূমিমন্ত্রীর

ভূমি অফিসে কোনো ভূমিদস্যু যাতে প্রভাব বিস্তার বা সুযোগ-সুবিধা নিতে না পারে, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহ…

কাশিমপুর কারাগারের ফটকে পাঁচ মিনিটে মায়ের শেষ দেখা পেল তূর্য, প্যারোলে মুক্তি মেলেনি শর্মীর
জাতীয়

কাশিমপুর কারাগারের ফটকে পাঁচ মিনিটে মায়ের শেষ দেখা পেল তূর্য, প্যারোলে মুক্তি মেলেনি শর্মীর

কারাফটকে মায়ের শেষ স্পর্শ পেল কারাবন্দী যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান নিসর্গ হোসেন তূর্য (১৪)। শেষবারের মতো স…

সাভার ও আশুলিয়ায় এক রাতে দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন দিল দুর্বৃত্তরা
জাতীয়

সাভার ও আশুলিয়ায় এক রাতে দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন দিল দুর্বৃত্তরা

ঢাকার সাভার ও আশুলিয়ায় এক রাতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতের বিভিন্ন সময়ে এসব …

জাতীয়

গাজীপুরে আহত আনসার সদস্যদের দেখতে হাসপাতালে মহাপরিচালক, আইনগত ব্যবস্থার কথা জানালেন

গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে সংঘর্ষে আহত আনসার সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচা…