…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

খুলনায় পুলিশ পাহারায় খোলার ১৩ দিনের মাথায় ফার্মেসিতে গুলি, মালিকের ছেলে গুলিবিদ্ধ; নভেম্বরে ১৬টি গুলির ঘটনা

নিজস্ব প্রতিবেদক
খুলনায় পুলিশ পাহারায় খোলার ১৩ দিনের মাথায় ফার্মেসিতে গুলি, মালিকের ছেলে গুলিবিদ্ধ; নভেম্বরে ১৬টি গুলির ঘটনা
ছবি: সংগৃহীত

চাঁদার দাবিতে ১৭ দিন বন্ধ থাকার পর পুলিশের পাহারায় খুলে দেওয়া হয়েছিল খুলনার টুটপাড়া এলাকার চয়নিকা ফার্মেসি। তবে চালুর ১৩ দিনের মাথায় শুক্রবার ফার্মেসিটির সামনে গুলির ঘটনা ঘটেছে। এতে ফার্মেসির মালিকের ছেলে জারিফুজ্জামান (৩৩) গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনার পর আবারও বন্ধ করে দেওয়া হয়েছে ফার্মেসিটি।

শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে খুলনা শহরের টুটপাড়া সেন্ট্রাল রোডে এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জারিফুজ্জামানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি ফার্মেসির মালিক দৌলতুজ্জামানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় জারিফুজ্জামান ফার্মেসির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তাঁর পায়ে লাগে।

এর আগে গত ২৮ অক্টোবর সন্ধ্যায় অস্ত্রধারী দুই ব্যক্তি চয়নিকা ফার্মেসিতে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই টাকা প্রস্তুত না রাখলে ফার্মেসির মালিককে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়। এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ফার্মেসিটি বন্ধ করে দেন মালিকপক্ষ।

তবে ১৭ দিন বন্ধ থাকার পর ১৪ নভেম্বর সন্ধ্যায় পুলিশের পাহারায় ফার্মেসিটি আবার চালু করা হয়। চালুর ১৩ দিনের মাথায় গুলির ঘটনায় ফার্মেসিটি আবার বন্ধ হয়ে গেল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, চলতি নভেম্বর মাসের প্রথম ২৭ দিনে খুলনা মহানগর ও জেলার বিভিন্ন স্থানে অন্তত ১৬টি গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৪ নভেম্বর এক দিনেই সাতটি এলাকায় গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এই সময়ের মধ্যে গুলিতে পাঁচজন এবং ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে সাতজন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের খুলনা জোনের সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে চাঁদা দাবি করছে। অনেক সময় তারা সরাসরি চাঁদা দাবি করছে, আবার কখনো প্রতিপক্ষের নাম ব্যবহার করছে। চয়নিকা ফার্মেসির কাছে শীর্ষ সন্ত্রাসী নূর আজিমের লোকজন চাঁদা চেয়েছিল। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তারাই গুলির ঘটনা ঘটিয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) নাজমুল হাসান বলেন, ‘ঘটনা অনেক ঘটছে এটা সত্য। গুলিগুলো হচ্ছে প্ল্যান করে, মানে টার্গেট শুটিং।’ তিনি বলেন, ‘আসামি গ্রেপ্তার আছে, ১৬৪ ধারায় জবানবন্দি আছে, অস্ত্র উদ্ধার আছে। কিন্তু এরপরও শুটিং (গুলি) থামানো আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। তবে এটা নিয়ে আমরা আরও কাজ করছি। যৌথ টহল চলছে।’

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা বলেন, ‘পুলিশের যেভাবে তৎপর হওয়ার কথা, সেভাবে হচ্ছে না। অস্ত্র উদ্ধার হচ্ছে কিন্তু খুবই কম। সন্ত্রাসী গোষ্ঠীর বিশাল নেটওয়ার্ক হয়ে গেছে, সেটা আসলে পুলিশ ভাঙতে পারছে না। আর রাজনৈতিক নেতারাও শুধু অন্তঃসারশূন্য কথা বলছেন। কথা বলতে হয় তাই বলছেন। তাঁদের ভূমিকাও জোরালো বলে মনে হয় না।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন, পেছনের আসন পুড়ে গেছে
আইন ও অপরাধ

মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন, পেছনের আসন পুড়ে গেছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ‘আরাফাত পরিবহন’ নামে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজ…

সুন্দরবনের কয়রায় জলদস্যুদের দুই সহযোগী গ্রেপ্তার, চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার
আইন ও অপরাধ

সুন্দরবনের কয়রায় জলদস্যুদের দুই সহযোগী গ্রেপ্তার, চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার

খুলনার কয়রা উপজেলায় সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে জলদস্যুদের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।…

খুলনায় চাঁদা না পেয়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি, হতাহত নেই
আইন ও অপরাধ

খুলনায় চাঁদা না পেয়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি, হতাহত নেই

চাঁদা না পেয়ে খুলনায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে নগরীর লবণচরা থানার হঠাৎ বাজার এলাকায় একটি তুষকাঠের ম…

টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলে হামলার ঘটনায় মামলা, প্রধান আসামিসহ আসামি ৫ হাজার
আইন ও অপরাধ

টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলে হামলার ঘটনায় মামলা, প্রধান আসামিসহ আসামি ৫ হাজার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা…