…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

কল রেকর্ডসহ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে তেজগাঁওয়ে রবিউল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
কল রেকর্ডসহ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে তেজগাঁওয়ে রবিউল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নাগরিকদের মুঠোফোনের কল ডিটেইলস রেকর্ডসহ (সিডিআর) বিভিন্ন স্পর্শকাতর ও ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির অভিযোগে রবিউল ইসলাম (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ গত বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, রবিউল একটি তথ্য পাচার চক্রের সক্রিয় সদস্য। অর্থের বিনিময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অ্যাপের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত এসব তথ্য বিক্রি করা হচ্ছিল।

পুলিশ বলছে, এ ধরনের তথ্য বিক্রি নাগরিকের গোপনীয়তাকে ঝুঁকির মুখে ফেলেছে।

এসআরইউ-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপকমিশনার মো. নাজমুল আলম বলেছেন, নাগরিকদের ব্যক্তিগত ও গোপনীয় তথ্যই ছিল রবিউল চক্রের বেচাকেনার পণ্য। তাঁর ভাষায়, সিডিআর থেকে শুরু করে বিভিন্ন স্পর্শকাতর তথ্য অবৈধভাবে সংগ্রহ করে অর্থের বিনিময়ে বিক্রি করতেন তাঁরা।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, রবিউল ও তাঁর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সিডিআরসহ বিভিন্ন গোপনীয় তথ্য অবৈধভাবে সংগ্রহ করে আসছিলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অর্থের বিনিময়ে এসব তথ্য বেচাকেনা করতেন।

নাজমুল আলম বলেন, সিডিআরসহ বিভিন্ন স্পর্শকাতর তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মোবাইল ফোন অপারেটরদের কাছে থাকে।

গ্রেপ্তার রবিউলকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার রবিউলের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রযুক্তি বিভাগের আরও খবর

প্রযুক্তি

১২ জনের বৈঠক থেকে রয়্যাল সোসাইটি: ৩৬৬ বছর আগে লন্ডনে বিজ্ঞানচর্চার নতুন অধ্যায়

একটি বক্তৃতা আর ১২ জন জ্ঞানপিপাসু মানুষের বৈঠক থেকে ৩৬৬ বছর আগে লন্ডনে সূচনা হয়েছিল রয়্যাল সোসাইটির, যা আধুনিক বিজ্ঞানের বিকাশে যুগান্তকারী ভূমিকা র…

প্রযুক্তি

পুতিনের সঙ্গে সেলফি তুলে আলোচনায় ভারতের ১৭ বছরের ‘এআই কিড’ রাউল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করে অল্প বয়সেই পরিচিতি পেয়েছে ভারতের কেরালার ১৭ বছর বয়সী উদ্যোক্তা রাউল জন আজু। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদ…

প্রযুক্তি

মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’ প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ, সংবেদনশীল তথ্য ঝুঁকিতে

মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ হ্যাকাররা অনুপ্রবেশ করেছে। এতে সামরিক কৌশল, জনবল ও রসদ সরবরাহসংক্রান্ত…

প্রযুক্তি

বাণিজ্য গোপনীয়তা চুরির অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা ওপেনএআইয়ের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই এবার প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ, অ্যাপল তাদের বাণিজ্য …