…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’ প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ, সংবেদনশীল তথ্য ঝুঁকিতে

নিজস্ব প্রতিবেদক

মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ হ্যাকাররা অনুপ্রবেশ করেছে। এতে সামরিক কৌশল, জনবল ও রসদ সরবরাহসংক্রান্ত বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে। শুক্রবার (২৭ নভেম্বর) বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত এক মাসের মধ্যে সিস্টেমটির আধুনিকায়নের কাজ চলাকালে এই অনুপ্রবেশ শনাক্ত হয়। এরপর থেকে প্ল্যাটফর্মটির বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন দেখা দিয়েছে। তবে হ্যাকারদের পরিচয়, অনুপ্রবেশের ব্যাপ্তি কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা রয়টার্স নিশ্চিত করতে পারেনি।

এ ঘটনায় মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক বা সিস্টেমের নিরাপত্তা, দুর্বলতা কিংবা কার্যক্রমের অবস্থা নিয়ে তারা মন্তব্য করে না। তবে তথ্য, প্রযুক্তিগত ব্যবস্থা ও সামরিক সক্ষমতা সুরক্ষায় নিয়মিত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বাহিনীটি জানিয়েছে।

২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ান মার্কিন বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তিসংক্রান্ত বিভিন্ন প্রয়োজন মেটাতে তৈরি করা হয়। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের প্রযুক্তিগত সহায়তায় পরিচালিত এই প্ল্যাটফর্মে সামরিক সদস্যদের তথ্য, বেতন সরবরাহ ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে।

এ ছাড়া উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার তথ্য এবং বিশ্বের দুই শতাধিক মার্কিন বিমানবাহিনীর স্থাপনায় থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব সংরক্ষণেও প্ল্যাটফর্মটি ব্যবহৃত হয়। ফলে অনুপ্রবেশের সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাইবার কমান্ডের সহায়তা চেয়েছেন তদন্তকারীরা।

ঘটনার পর ক্লাউড ওয়ানে নতুন অ্যাপ্লিকেশন স্থানান্তর ও বিদ্যমান অ্যাপ্লিকেশন হালনাগাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। কয়েকজন ব্যবহারকারীর প্রশাসনিক প্রবেশাধিকারও প্রত্যাহার করা হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, সফটওয়্যারের নিরাপত্তাজনিত দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা প্ল্যাটফর্মটির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রবেশ করেছে। তবে কোন দুর্বলতা কাজে লাগানো হয়েছে, তা শনাক্ত করা যায়নি।

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সাইবার হামলা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই এ ঘটনা সামনে এলো। সম্প্রতি মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই), পেন্টাগন, অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ, গোয়েন্দা সংস্থা ও অর্থ মন্ত্রণালয়েও সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা প্রকাশ পেয়েছে। এর আগে ২০২৩ সালে ক্লাউড ওয়ান কর্তৃপক্ষ দাবি করেছিল, প্ল্যাটফর্মটিতে অনুপ্রবেশের বিপুলসংখ্যক চেষ্টা শতভাগ সফলতার সঙ্গে প্রতিহত করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রযুক্তি বিভাগের আরও খবর

প্রযুক্তি

১২ জনের বৈঠক থেকে রয়্যাল সোসাইটি: ৩৬৬ বছর আগে লন্ডনে বিজ্ঞানচর্চার নতুন অধ্যায়

একটি বক্তৃতা আর ১২ জন জ্ঞানপিপাসু মানুষের বৈঠক থেকে ৩৬৬ বছর আগে লন্ডনে সূচনা হয়েছিল রয়্যাল সোসাইটির, যা আধুনিক বিজ্ঞানের বিকাশে যুগান্তকারী ভূমিকা র…

প্রযুক্তি

পুতিনের সঙ্গে সেলফি তুলে আলোচনায় ভারতের ১৭ বছরের ‘এআই কিড’ রাউল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করে অল্প বয়সেই পরিচিতি পেয়েছে ভারতের কেরালার ১৭ বছর বয়সী উদ্যোক্তা রাউল জন আজু। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদ…

প্রযুক্তি

বাণিজ্য গোপনীয়তা চুরির অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা ওপেনএআইয়ের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই এবার প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ, অ্যাপল তাদের বাণিজ্য …

কল রেকর্ডসহ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে তেজগাঁওয়ে রবিউল গ্রেপ্তার
প্রযুক্তি

কল রেকর্ডসহ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে তেজগাঁওয়ে রবিউল গ্রেপ্তার

নাগরিকদের মুঠোফোনের কল ডিটেইলস রেকর্ডসহ (সিডিআর) বিভিন্ন স্পর্শকাতর ও ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির অভিযোগে রবিউল ইসলাম (২৬) নামের এক ব্য…