…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ইংল্যান্ডের স্কুলে প্রতিদিন বাধ্যতামূলক হচ্ছে আনন্দের জন্য বই পড়ার সময়

নিজস্ব প্রতিবেদক
ইংল্যান্ডের স্কুলে প্রতিদিন বাধ্যতামূলক হচ্ছে আনন্দের জন্য বই পড়ার সময়
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের স্কুলগুলোকে এখন থেকে শিক্ষার্থীদের আনন্দের জন্য বই পড়ার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ রাখতে হবে। লেবার সরকারের প্রস্তাবিত জাতীয় পাঠ্যক্রমের বড় সংস্কারের অংশ হিসেবে এই ব্যবস্থা আসছে।

শিক্ষামন্ত্রী লুসি পাওয়েল সোমবার পার্লামেন্টে এই ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়গুলোকে প্রতিদিন শিশুদের পড়ার জন্য সময় নির্দিষ্ট করে রাখতে হবে।

মাধ্যমিক বিদ্যালয়গুলোকেও সপ্তাহে কয়েক দিন পড়ার জন্য সময় আলাদা করে রাখতে হবে। সাক্ষরতার হার কমে যাওয়া এবং শিশুদের পর্দায় কাটানো সময় বেড়ে যাওয়ার প্রবণতা মোকাবিলাই এই পদক্ষেপের লক্ষ্য।

এর পাশাপাশি অষ্টম বর্ষের (ইয়ার ৮) শিক্ষার্থীদের জন্য একটি বিধিবদ্ধ পাঠ-পরীক্ষা চালু করা হবে। মাধ্যমিক বিদ্যালয়গুলোকে নিশ্চিত করতে হবে, শিক্ষার্থীরা যেন সম্পূর্ণ বই, কবিতা ও অন্যান্য সাহিত্যকর্মে মনোযোগ দেয়।

টাইমস পত্রিকাকে পাওয়েল বলেছেন, ‘সারা বিশ্বে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক টিকটিক করে চলা টাইমবোমা দেখছি—পড়া ও সাক্ষরতার মান পড়ে যাচ্ছে, অনেক শিশু পড়াকে ঝামেলা মনে করছে অথবা একেবারেই পড়া থেকে বঞ্চিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা হাত গুটিয়ে বসে থেকে এটা চলতে দিতে পারি না। সাবলীলভাবে পড়তে পারা আজীবন শেখার দরজা, যা স্কুলের প্রতিটি বিষয়ের পথ খুলে দেয়।’

পাওয়েলের মতে, শিশুদের সাফল্যের জন্য প্রস্তুত করার পাশাপাশি পড়া উপভোগও করা উচিত এবং প্রতিটি শিশুরই সেই আনন্দ আবিষ্কারের সুযোগ পাওয়া উচিত।

পাওয়েল ইংল্যান্ডের পাঠ্যক্রমের অধ্যয়ন-সূচিও উন্মোচন করবেন। এই সংস্কারে কিছু জিসিএসই বিষয়ে পরীক্ষা ছোট করা হতে পারে; ইতিহাস, ভূগোল ও আধুনিক বিদেশি ভাষা—এই তিনটি বিষয়ের পরীক্ষাই সবচেয়ে বেশি সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ছায়া শিক্ষামন্ত্রী লরা ট্রট বলেছেন, শিশুদের আরও বেশি পড়তে উৎসাহিত করে এমন সংস্কারকে তিনি স্বাগত জানান; তবে এগুলোর পাশাপাশি শ্রেণিকক্ষে পর্দার সময় কমানোর গুরুত্বপূর্ণ চেষ্টাও থাকতে হবে।

গত জুলাইয়ে আনন্দের জন্য পড়া নিয়ে একটি শিক্ষা কমিটির তদন্তে সিদ্ধান্ত হয়, ‘ন্যাশনাল ইয়ার অব রিডিং’ কর্মসূচিকে ‘ন্যাশনাল ডিকেড অব রিডিং’-এ বাড়ানো উচিত। কমিটি সরকারকে একটি ‘ন্যাশনাল রিডিং গ্যারান্টি’র প্রতিশ্রুতি দিতে আহ্বান জানায়, যাতে সব শিশু নিয়মিত পড়া উপভোগের সুযোগ পায়।

গত বছরের গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যে শিশু ও তরুণদের মধ্যে পড়ার আনন্দ দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে; কিশোর ছেলেদের মধ্যে এই পতন আরও তীব্র।

ছেলেদের ক্ষেত্রে পড়ার আনন্দ প্রায় সব বয়সী দলেই কমেছে, বিশেষ করে ১১ থেকে ১৬ বছর বয়সীদের মধ্যে; মেয়েদের ক্ষেত্রে তা তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল বা সামান্য বেড়েছে। ন্যাশনাল লিটারেসি ট্রাস্টের জরিপে দেখা গেছে, আট থেকে ১৮ বছর বয়সী মেয়েদের মধ্যে ৩৯ দশমিক ১ শতাংশ অবসরে পড়া উপভোগ করে, যেখানে ছেলেদের ক্ষেত্রে এই হার ২৫ দশমিক ৭ শতাংশ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, মোট আসন ১ হাজার ৫৪৫

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। বাংলা ও ইংরেজি ভার্সনে মোট ১ হাজার ৫৪৫টি…

শিক্ষা

ইতালিতে স্কুলে মুখঢাকা পোশাক নিষিদ্ধের আইন পাস, বিদেশি শিক্ষার্থীর আসনেও সীমা

ইতালির পার্লামেন্ট নতুন একটি শিক্ষা আইন চূড়ান্তভাবে অনুমোদন করেছে, যেখানে স্কুলের শ্রেণিকক্ষে বোরকা ও নিকাবের মতো মুখঢাকা পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছ…

চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
শিক্ষা

চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাত…

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, হাজির ২ হাজার ৩১৮ কলেজের অধ্যক্ষ
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, হাজির ২ হাজার ৩১৮ কলেজের অধ্যক্ষ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ই…